নীল শাড়ি কিনে দেবার মত সামর্থ্য আমার নেই,
বিনিময়ে কিছু নীলচে কাঁচের চুড়ি দিয়েছিলাম!
শাড়ি দিলে হয়ত অনেকদিন টেকসই হত,
হয়ত ভালোবাসার গাথুঁনিও ভিত্তি পেত!
কাচেঁর চুড়িরা বড্ড ভঙ্গুর! অল্পতেই চুরমার হয়ে যায়!
এই আমার মত!তোমার হাতে ভেঙ্গে যাওয়া সেই নীলকাচেঁর চুড়ি
রক্তক্ষরণ ঘটায় আমার হৃদয়ে! কি অদ্ভুত, তাই না?
ভাসাভি, শপার্স ওয়ার্ল্ড, মাঞ্জাভারে যাওয়ার মত বড় হইনি এখনো!
আমার ভালোবাসা ঘুরপাক খায় টিএসসির মোড়ে
সেখানে বিক্রি হওয়া কাচেঁর চুড়ি গুলোর দরদামে!
আচ্ছা, একটুকরো নীল কাপড় কি কাচেঁর চুড়ির মত
ছন্দ তুলে টুংটাং আওয়াজ করে?
কিংবা দুই টাকার ওজন মেশিনে
ভালোবাসার পরিমাপ করে?
আমি জানি না, আমি জানতে চাই না, কে জানে!
হয়ত মুক্তি পেতে চাই! বেদনার এই নীল রঙ্গে জীবন এখন বড্ড কালচে!
শুকিয়ে যাওয়া রক্তের মত, এখন তার আর সে জৌলুস নেই!
ভালোবাসা নেই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



