ঠিক তেরোটা নদী আর সাত টে সমুদ্দূর পাড়ি দেব!
অশ্বারোহী দিগ্বিজয়ী আলেক্সান্ডার হয়ে চলে আসব !
নাসার কাছ থেকে এপোলো-১৩ ভাড়া নেব প্রয়োজনে,
কিংবা কলম্বাসের কাছে ধার চাইব সে জাহাজ খানি!
তবুও কি তুমি দেবে না?
ছাই হয়ে বাতাসে ভেসে যাব, পড়ে থাকবে শূণ্য এশট্রে,
ইথারের মাঝে নতুন এক ওয়েভ লেন্থ হয়ে আসব!
প্রয়োজনে ওয়াসার পানিতে মিশে ব্যাকটেরিয়া হয়ে আসব!
কিংবা লোডশেডিং এর মাঝে হঠাৎ বিদ্যুৎ হয়ে আবির্ভূত হব!
তবুও কি তুমি দেবে না?
তোমাকে আমি দেখতে চাইনে, ভাবতে চাইনে
কখনো বলিনি তোমায়, এসো অথবা আসতেই হবে তোমাকে!
সিগারেটের শেষে প্রায় নিভু নিভু ফিল্টারের মত কতবার,
কত শহস্র হিংস্রতায় পিষে ফেলেছি আমার কত ইচ্ছেকে!
তবুও কি তুমি দেবে না?
তবুও কি তুমি দেবে না,
তোমার চিবুকে থাকা, নয় পার্লারে আকাঁ,
ওই সত্য ছোট্ট কালো তিলে, এই দুজনে মিলে
ভালোবেসে!
একটিবার, শুধুই একটিবার!
ঠোঁট ডুবিয়ে,
চুমু খেতে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



