হাতশুদ্ধ আঙ্গুলগুলো সেদিন রাতে রেখে গিয়েছিলে ভুল করে,
অথবা ইচ্ছাকৃত!!
প্রতিরাতে ওরা নির্দয় জীবন্ত হয়, জেরা করে যায় -সে কোথায়?
স্বীকারক্তিরা চিৎকার করে, এইখানে...
হাজার হাজার সব তারাগোণা ক্ষণে, আত্মগত হয়ে আছে -এইখানে!
ঝাপিঁয়ে পরে তীক্ষ্ণ নখ চালায়
বোধে, চিন্তায়, মননে...
ছিড়ে-কেটে উন্মুক্ত করে -ভীষণ উল্লাসে!
অতঃপর, প্রতিরাত বসে থাকে চুপচাপ,
কিছু বলতে চাওয়ার অভিব্যক্তি নিয়ে
অবশেষে হেটেঁ চলে যায় ধীর পদক্ষেপে,
আবার ফিরে আসে এইখানে, জেনেই- যেখানে
বারবার ভুল করে রেখে যায় সে, তার হাতশুদ্ধ আঙ্গুলগুলো!
আর এইভাবে অরক্ষিত সব রাতগুলো
অপ্রেমে, অফেরায়, অপেক্ষায়-
একে একে নিজেদের খুন হতে দিয়ে যাচ্ছে,
তপ্ত বিমর্ষতায়!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



