সে তার ফিয়াঁসের জন্য অপেক্ষা করছিল,
তার আসার কথা, সে আসবে বলেছিল!
কথা দিয়েছিল, অতীতের সব পাপ গ্র্যান্টেড!
তাই সে একগুচ্ছ অর্কিড নিয়ে দাড়িঁয়েছিল!
ভালোবাসার ফুল গোলাপ তাকে আকৃষ্ট করেনি
সে বাহারি অর্কিডে ভালোবাসা খুজেঁ বেড়াত
কথা রেখেছিল প্রেমিকের, ফ্ল্যাট পড়বে, হীল নয়!
আর সে ভালোবাসার ছবি আকঁত, ফিয়াঁসের রঙ দিয়ে!
বাগদত্তায় আপত্তি ছিল তার, তাই সে ফিঁয়াসে বলত
আর ভালোবাসত, অন্তত সে তাই জানত, ভেবেছিল!
ফিয়াঁসে গাইত, তার জন্য, কাঁদত তার জন্য, হাসিও তার!
আর সে অপেক্ষা করত, ক্লান্ত শরীরে ভাঙ্গা মন নিয়ে!
সে আসবে, বলেছিল, কথা দিয়েছিল-আসবেই!
আংটি বদল হয়নি তাদের, তবু তারা ফিয়াসেঁ ছিল
অনাগত ভবিষ্যতের গল্পে ভোর হত কতশত রাত
প্রতিদিনের অফিসের ব্যস্ততার ক্লান্তি কেটে যেত স্কাইপে!
চুমু খেত স্যামসাং মনিটরে, সজোরে চেপে ধরত মাউস!
বোকা ছেলেটা বোঝেনি, ফিয়াঁসের ভালোবাসার সংজ্ঞা
তিন বেড রুমের ফ্ল্যাট, দিন শেষে গাড়ি করে বাড়ি,
মাসের শেষ দশ দিনেও ফেসবুকে দামী রেস্তোরার চেক-ইন,
ফিয়াঁসেরা ভবিষ্যত এরকম ভেবে রাখে, সে ভাবেনি!
তবু এক গুচ্ছ অর্কিড নিয়ে সে বেচেঁ আছে
ভালোবাসা ফিরিয়ে নিয়েছে, হয়ত সস্তা বলে!
অর্কিড গুলো বেশ দামী, দুশো টাকা পিস।
এগুলো হাতে সে এখনো, আর অপেক্ষার দীর্ঘসূত্রিতা!
ফিয়াঁসে আসবে, বলেছিল, কথা দিয়েছিল!
ফিয়াঁসে আসবে, বলেছিল, কথা দিয়েছিল-আসবেই!
বোকা ছেলেটা জানেনা, কিছু অর্কিড বিষাক্ত হয়!!
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।