প্রথম পর্বের পরঃ
৭ ই অগাষ্ট ২০১৪ ইং
দুনিয়াতে জংলী খুঁজি আমরা শুধু আফ্রিকায়, না? এশিয়াতে এক জায়গায় প্রচুর জংলী থাকে, সেটা হইল আরবে। ইনারা সাথে অস্ত্র রাখেন, ছুরি-চাকু থেকে শুরু করে একে ৪৭ সব। গুলি স্যারেরা নিজেরাই বানান। আবার কিনতেও পাওয়া যায়। লাইসেন্স মাফি। পিতাজী একজন রে জিগেস করছিলেন আপনাদের আইন তো খুব কড়া, (আসলেই কড়া) আপনারা অস্ত্র রাখেন ক্যান সাথে? জবাব পাইছিলেন অস্ত্র রাখা সুন্নত।
যাইহোক, গল্পে আসি, ইহা গল্প হলেও সত্য। সামি তুর্কী আল ফতেহ হিশামের বেশ কিছু ব্যবসা ছিল। বউ ছিলমাত্র তিনটা, উনি এর বেশী করার সময় পান নি, ছেলে ছিল তিন ঘর মিলিয়ে তখন ৭ জন। তার সাথে ব্যবসায়িক আলাপের জন্য তার মামাতো ভাই রজব একদিন দুপুরে ফোন দেন, রিসিভ করে সামির বউ নাম্বার তিন, তিন নাম্বারের একা একা ভালো লাগছিল না, ঐদিকে জামাই সামি মেঝো বউর প্রতি খুব প্রসন্ন ছিলেন। সেই রাগ থেকে ছুটু বউ ফুনে কথা বলে রজবের সাথে দুষ্ট মিস্ট ভালোবাসা করে।
কথায় বলে চুরের দশ দিন তো গেরস্থের একদিন।
বলেছিলামনা সবাই মেশিন রাখে সাথে, পাচ বছরের বাচ্চাও! এখন সরতা (পুলিশ), আশকারি (ডিবি), মুতুয়া ( ধর্ম প্রচারক) সবাই এসে ধরে নিয়ে যায় রজব রে।
খুনের বদলা দুই রকম, এক হইল কল্লাকাটা আরেক হইল জরিমানা দিয়ে ক্ষমা। শরীয়াহ আইন অনুযায়ী।
রজবের পরিবার যায় সামির মায়ের কাছে, মা বলেন দেখো আমার ছেলে আরো আছে, আমি দাবী ছাড়লেও বউরা আছে, তোমরা ওর বউর কাছে যাও, আরব দেশে মেয়েদের কোন কথার দাম নেই
রজবের ফ্যামিলি এখন সবচাইতে বড় সমস্যার মুখোমুখি। আরব দেশের আইন অনুযায়ী ১৮ বছরের আগে আপনার মন্তব্য আদালত নিবে না, বাকি সব ছেলে ১৮ বছর পার করলেও ৭ নাম্বারের বয়স তিন।
রজব কে আরো ১৫ বছর জেলের ভাত খেয়ে অপেক্ষা করতে হবে, সে মুক্তি পাবে নাকি ১৫ বছর পর তার কল্লা যাবে!!
সত্যি সৈয়দ আশরাফ, কি বিচিত্র এই দেশ!!
৯ই অগাষ্ট ২০১৪ ইং
কস্টের নাম লাল শাক।
আরব বলদেরা লাল শাক দিয়া রাস্তা সাজায়। উপমহাদেশীয় আমেলরা মাজরা ভিসায় আসে। মাজরা মানে হইল শস্যক্ষত্র। তারাই এগুলো রোড আইল্যান্ডস গুলোতে লাগায়।
উপরে শুরুতেই যে ছবিটি দেখেছেন, তাঁর মাঝে লাল গুলো হল আমাদের লাল শাক, বাকিসব প্লাস্টিকের সবুজ ঘাস!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! প্রথম পর্ব!
সামু কর্তৃপক্ষের উদ্দেশ্যেঃ
মানের দিক দিয়ে চূড়ান্ত খারাপের অবস্থায় আছে সামু। আশা করি কর্তৃপক্ষ সামুর মান বাড়াতে নজর দেবেন। মেধাহীন ছাগলদের হাতে ব্লগ চালানোর দায়িত্ব ছেড়ে দিলে, ব্লগের ব্যাপারে মানুষের সামুর ব্যাপারে বিরক্তি আসে, অনেকেই পার্সোনাল ব্লগ ব্যবহার করেন, কিন্তু সাড়ে চার বছরের মায়া কাটানো কঠিন, কিন্তু প্রিয় কর্তৃপক্ষ, মায়া কাটানো কঠিন হলেও অসম্ভব নয়। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


