আমি গত দু সপ্তাহে ২০ টির উপর মুভি দেখেছি। আমার রিভিউ লিখতে ইচ্ছে করেনি। ভেবেছিলাম পরে একিসাথে সব গুলো ডাউনলোড লিঙ্ক দিব। কিন্তু আজ হঠাত ব্রেক করতে বাধ্য হলাম। আজ শুধু একটি মুভির রিভিউ দিব! আমি বিভিন্ন ভাষার মুভি দেখতে ভালোবাসি, সবচাইতে বেশী পছন্দ করি যুদ্ধের উপর নির্মিত মুভি গুলো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত প্রিয় সিনেমা ছিল এনিমি এট দ্য গেটস, যার সাথে ২০১৪ এর মুক্তি পাওয়া আমেরিকান স্নাইপারের বেশ কিছুটা মিল রয়েছে। তবে এনিমি এট দ্য গেটস এর তুলনা সে নিজেই, আমেরিকান স্নাইপার তার ধারে কাছেও যেতে পারেনি! আর কোরিয়ান যুদ্ধের উপর ছিল ব্যাটল গ্রাউন্ড 625(আপনি এই মুভিটি দেখতে চাইলে মুভিটি অবশ্যই ব্লু রে প্রিন্ট নামিয়ে রুমের লাইট অফ করে দেখবেন, নাহলে মুভির নৈসর্গিকতাটা ওভাবে পাবেন না!)
আমি এখন যে মুভির গল্পটি আপনাদের বলব, তা সার্ব-বসনীয় যুদ্ধের গল্প। বসনীয় একদল সৈন্য রাতের আধারে রাস্তা হারিয়ে সার্বিয় সীমানার কাছাকাছি চলে যায়, ঘুম ভাঙ্গতেই সার্বরা আক্রমণ চালায় বসনীয় দের উপর। পালাতে যেয়ে আহত অবস্থায় নো ম্যানস ল্যান্ডের ট্রেঞ্চ এর মাঝে আটকা পরে একজন বসনীয়। পরবর্তীতে রেকি করতে আসে দুজন সার্ব সৈণ্য। বসনীয় সৈণ্যের এম্বুশে একজন সার্ব নিহত হন। কিন্তু তার আগেই সার্বীয় সৈন্য দুজনের একজন সার্বীয় নিষ্ঠুরতার প্রমাণ রাখেন। একজন বসনীয় সৈণ্য কে মৃত ভেবে একধরণের ল্যান্ড মাইন ডেটোনেট করেন তার লাশের নীচে। এটাকে বলা হয় ব্যুবি ট্র্যাপ। কেউ লাশ সরাতে আসলেই বুম!পরবর্তীতে দেখা যায় যে বেচারার দেহে প্রাণ আছে, সাময়িক জ্ঞান হারিয়েছিল মাত্র! দূর থেকে বাইনোকুলার এ দেখে দুই পক্ষই অবহিত করে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কে। উপর মহল এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই বাধা হয়ে দাঁড়ায় এক টিভি রিপোর্টার! বাধ্য হয় জরুরী সেবা আসতে! এর পরে আর বললে স্পয়লার হয়ে যায়!

অসাধারণ এক মুভি, অসাধারণ তার স্ক্রীণ প্লে! তবে এই মুভির ডায়ালগ গুলো চূড়ান্ত স্যাটায়ার মূলক! ইংলিশ সাবটাইটেলেই হেসে খুন হয়ে গিয়েছি! একটা উল্লেখ না করলেই নয়!
>People says , Mine experts do only one mistake in their life!
>>Lol, not one! Its two!
>Then whats the other one?
>>when they choose that job for ‘emselves!
আমি বিস্তারিত আর কিছু দিতে চাচ্ছিনা ইচ্ছে করেই! অসাধারণ এক উপভোগ্য মুভি! IMDb রেটিং পাক্কা ৮! আমি চোখ বুজে দশে দশ দিয়ে দিয়েছি! অন্তরে দাগ ফেলে দিসে!
টরেন্ট লিনক
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


