জানিনা ক্যামন লাগসে আপনাদের! আপনাদের সাথে শেয়ারিং আর ব্লগে জমা রাখাই এই লেখা গুলোর মূল উদ্দেশ্য! আজ এই আট নাম্বার কিস্তিতে আপনাকে স্বাগতম!
৩রা সেপ্টেম্বর ২০১৪ ইং
পোশাকের সৌন্দর্য কিংবা স্মার্টনেস নিয়ে আমরা খুব মাথা ঘামাই, কিন্তু এখানে কারু মাথায় কিসু নাই, তাই কেউ ঘামায় না! অবশ্য এখানে ঘাম খুব রেয়ার, প্রকাশিত হওয়ার আগেই শরীর থেকে ঘাম ভ্যাপার বা বাষ্প হয়ে যায়।
সৌদি বাচ্চারা প্যান্ট, টি শার্ট পড়লেও, বয়স বাড়ার সাথে সাথে ট্রাডিশনাল আরব ড্রেস (আমার ছবি দ্রস্টব্য)

পড়ে থাকে। এবং তারা গর্বিত ও বটে। আমি প্যান্ট শার্ট পড়েই ঘুরি। হাসপাতাল এ শুধু এপ্রন ঠিক থাকলেই হয়। আপনি স্যান্ডেল পড়ে ঘুরে বেড়ালেও কিছু হবে না।
অনেকেই বলে সৌদি মহিলারা বোরকার নিচে কিছু পড়ে না।
হে দুস্টু প্রজন্ম,
আমার চরিত্র আগের মতই ফুলেল এবং পবিত্র আছে। চিকিৎসা স্বার্থে বোরকা উতার দিতে হইসে!
আমি হাসপাতালে বয়সে সবার ছোট, দেখতে চ্যাংড়া চ্যাংড়া, রোগীরা তেমন গুরুত্ব দেয়না!
ঝামেলা হল উচ্চতা নিয়ে। আমি তালগাছের মত লম্বা, যে কেউ দেখলে জিগেস করে, আন্তা বাকিস্তানী? আন্তা হিন্দী? আন্তা শ্রীলনকান?
আমি খুব লজ্জা পেতাম, কেউ বাংগালী বলে না ক্যান?
আরবে বাংলার ডাক্তার খুব কম, তবু যখন কোন সৌদি জানত আমি বাংলার ডাক্তার, খুব অবাক হত, কারন অন্যান্য পেশার লোক থাকলেও ডাক্তার খুব রেয়ার।
ঘটনা আরো সামান্য আছে। গায়ের রং নিয়েই। হৃদয়বিদারক ঘটনা, প্রথমটা দেশের ই। সাবেক প্রেমিকা কে খুব আহলাদ করে জিগেস করছিলাম
-আচ্ছা আমি কি কালো?
-কে বলসে আপনি কাল?
- তাহলে আমি শ্যামলা, তাই না?
-নাহ, আপনি শ্যামলা নন, কাল নন, আপনি কাইলা!
সে যাইহোক, এই ঘটনার পুণরাবৃত্তি আরব দেশে ঘটবে ভাবি নাই! সুদান উত্তর আফ্রিকার একটা দেশ। এই দেশে সবাই হাসান মাসুদের পিতা।
সাইজ হয় দৈত্যের মত, আর অন্ধকারে আপনি এদের কাউকে খুঁজে পাবেন না। বাট এদের মন খুব ই ভাল, খুব ভালমানুষ এরা।
দ্বিতীয় দিন অফিসে গেসি, তখন আমাকে এক ফিলিপিনো সিস্টার বলতেসে
-হাই দাকতুর!
-হ্যালো সিস্টার!
-সো, ইউ আর দ্য নিউ দাকতুর?
-ইয়েস, সিস্টার, হোয়ার আর ইউ ফ্রম?
-পিলিপিন, লেত মি গেস, ইউ আর ফ্রম সুদান, এম আই রাইট? (খুব আত্মবিশ্বাস নিয়ে)
-হোয়াট মেড ইউ থিনক, আনা সুদানি?
-ইয়োর স্কিন কালার এন্ড হাইট ডাকতুর!
(অনুমান সঠিক হয়েছে, তাই বিজয়ের হাসি মুখে)
মাঝে মাঝে জীবন খুব দুর্বিষহ লাগে আমার!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! সপ্তম পর্ব!!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো!! ষষ্ঠ পর্ব!!
আমার লেখা আরব্য রজনীর গল্পগুলো, পঞ্চম পর্ব!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো চতুর্থ পর্ব!
আমার লেখা আরব্যরজনীর গল্পগুলো, তৃতীয় পর্ব
আমার লেখা আরব্য রজনীর গল্পগুলো!! দ্বিতীয় পর্ব!!
আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো!! প্রথম পর্ব!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



