লাবণ্য তুই আবার এলি কি করে? সেই আদিবাসী চেহারা নিয়ে ফিরে?
তোর জন্য কত কিছু ভুলে গেছি, প্রেম-ভালোবাসা মিথ্যে সব, মিছেমিছি!
লাবণ্য তুই আবার এলি কি করে? তোর বোচা সেই চ্যাপ্টা নাকে ফিরে?
লাবণ্য তুই আবার এলি কি করে? সে আদিবাসী চেহারা নিয়ে ফিরে?
তোর সেই চিকন সরু ঠোঁট দুটিতে আমায় ডুবিয়ে! তোর মাদকতায় ভুলিয়ে?
তোর হাসিতে মাড়ি বের হয়ে যাওয়া দাঁতে, তোর কামড়ের দাগ নিয়ে?
লাবণ্য তুই আবার এলি কি করে? সেই আদিবাসী চেহারা নিয়ে ফিরে?
সেই পুরনো বুনো গন্ধ নিয়ে? কামার্ত আহবানে উন্মত্ত আমাকে উষ্ণ করে?
সব কিছুতে মিল নিয়ে, সাথে সেই পুরনো প্রেম নিয়ে, আমাকে বান ভাসিয়ে!
ছোট্ট হাতের করতলে, ইচ্ছে করে খামচে দেয়া সে লাল টুকটুকে নেইলপলিশে?
লাবণ্য তুই আবার এলি কি করে? তোর ছোট্ট দুটি গোটা গোটা পায়ে!
লাবণ্য তুই আবার এলি কি করে? সে আদিবাসী চেহারা নিয়ে ফিরে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




