কতটা সিগারেটে একটি রাত হয়?
কতটা ব্যথায় হয় নীরব চিৎকার?
বলতে কি পার, প্রিয়া?
কতটা বিষন্নতায় হয় হাহাকার?
কতটা অভিমানে হয় মন খারাপ?
প্রিয়তম, তুমি বুঝতে?
কতটা গল্পে গল্পে হয় প্রেম?
কতটা কৃষ্ণচূড়ায় হয় এক গুচ্ছ?
তুমি পাওনি, তুমি জানো নি...
কতটা আধাঁরে জীবনে সন্ধে আসে?
কতটা অবহেলায় কেউ হারিয়ে যায়?
আড়ালে, নিঃশব্দে...
কতটা সৌরভে তোমাকে খুজেঁ পাওয়া যায়?
কতটা তপ্ত নিঃশ্বাসের মাঝে, পুরনো সেই ঘাম?
কুকুরের মত...
সবশেষে সন্ধে বেলাটা ভোর হয়ে যায়।
টাচস্ক্রীণে কতটা স্ক্রলে স্ক্রলে নতুন ঘামের গন্ধ পেলে
জানিও, আমি অপেক্ষায় রইলাম...
সূদূর আকাশপানে, উড়াল দেবার সময় হয়ে এল যে বড্ড...

সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




