নীরবতা অনেক কিছু বলে, বলতে পারে
হয়ত ফোনের এপাশে কিংবা ওপাশে!
কখনো শুধুই ফোন ধরে রাখা এক প্রান্তে
উৎকণ্ঠা! ওপাশের নিঃশ্বাসের, ভারী, লঘু!
হয়ত সে ঘুমিয়ে গেছে অন্য প্রান্তে কথায় ক্লান্তিতে
অথচ এপাশে অন্য সে ধরে আছে ফোন, আর
চোখ মুদেঁ ভাবছে, কেমন দেখায় ঘুমন্ত তাকে!
স্বপ্নেরা ডানা মেলে ওঠে, বাগান সাজায় বোগেনভোলিয়াতে!
মাঝে মাঝে উত্তপ্ত হয়ে ওঠে নীরবতা
কিছু শীৎকার শামিল হয় তাতে, বাঁধ মানেনা!
তপ্ত-উত্তপ্ত নিঃশ্বাসে একসময় নেমে আসে স্নিগ্ধতা!
দুপাশে ধরে রাখা ফোন, লাজুক নীরবতা!
অথবা ব্যথাতুর দুটো হৃদয়ের কিংকর্তব্যবিমূঢ়তা
কথা বলাই বাহুল্যতা সেখানে, তাই নিঃশ্বাসের নীরবতা
ছোট-বড়, না বলা অসহায়ত্ব ইত্যাদি
না বলা অনেক কথা বলে দেয় নিঃশ্বাস!
অতঃপর!
শেষ হয় কোন এক পাশের দীর্ঘশ্বাসে!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




