কি বললে তুমি? কবিতা লিখতে হবে? তোমায় নিয়ে?
সে আমি লিখবখ'ন, এখানে তোমার অভিধানে যে অনেক শব্দ!
এখানে কথা বলে নি:শব্দেরা, আবেগের প্রশ্রয় হয় মৈথুন,
অথচ তোমার কি সামান্য চাওয়া! একটি তুমিময় কবিতা!
লিখলাম ই নাহয় কবিতা, কুয়াশাচ্ছন্ন কাঁচে কিংবা মাইক্রোসফট ওয়ার্ডে!
কিন্তু দেখ, তুমি চাইছ শুধুই তোমায় নিয়ে কবিতা, কি স্বার্থপর আমিহীন, নিরন্তর...
কি বললে তুমি? কবিতা লিখতেই হবে? তোমায় নিয়ে?
সে কবিতা আমি কি করে লিখি, যেখানে আমরা নেই!!
চল! আমরা একটা কবিতা লিখি-আমাদের নিয়ে,
যে কবিতা আমাদের, যেখানে পঙতির মালিকানা দু'জনার!
কবিতা তবে হোক, আমাদের নিয়ে, ভালোবাসা নিয়ে,
যে মেঘাচ্ছন্ন আকাশে তুমি লেখ, সে কবিতা সূর্য আলোকিত করুক!
সান ড্যান্স
04.12.15
উতসর্গ: Afri Aysha
মেডিনোভা, ঢাকা
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




