somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের মুখের হাসি

১০ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মার্চ মাসের এক রৌদ্রজ্জল দুপুরে বাসার সামনের ছোট্ট একটুখানি জায়গায় ছোট একটা গাছ লাগাচ্ছিল মিতু। তার আব্বু আম্মু ঘুমাচ্ছে। তাকে ঘুমাতে বলা হয়েছে কিন্তু এ রকম দুপুরে কি ঘুম আসে? বৃষ্টিও ঢাকা থেকে আসছে না। ও থাকলে খুব ভাল হতো, দুজনে মিলে খেলতে পারতো। মিতুর একটাই বন্ধু, সে ঢাকায় থাকে। মাঝে মাঝে যখন সে তার খালামনির বাসায় বেড়াতে আসে, তখন মিতুর সাথে গল্প করে, খেলা করে।

হঠাৎ সাইকেলে করে মন্টু স্যারকে তাদের বাসার সামনে এসে নামতে দেখে মিতু। সে খুব অবাক হয়। স্যার তো দুপুরে আসেন না, তিনি মিতুকে পড়ান সন্ধ্যাবেলায়। সাইকেল স্ট্যান্ডে তুলেই মন্টু স্যার মিতুকে দেখতে পান। তার মুখে হাসি ফুটে উঠে। হাত তুলে ডাকেন মিতুকে, “এই মিতু, মিষ্টি খাওয়াও। তুমি বৃত্তি পেয়েছো”।
মিতু আনন্দে ক্ষণিকের জন্য বাকহারা হয়ে যায়। সে আজ স্কুলে গিয়েছে, কিন্তু বৃত্তি পরীক্ষার রেজাল্টের কথা কিছু শোনেনি। চোখে পানি নিয়ে স্যারকে সালাম করে। বাসায় ঢুকেই তার আব্বু আম্মুকে চিৎকার দিয়ে খবরটা জানায়।

কিছুক্ষন পর স্যার মিতুর আব্বুকে হাসিমুখে জানালেন, “আজ দুপুরে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার রেজাল্ট ডি.সি অফিসে এসেছে। আগামীকাল সব স্কুলে রেজাল্ট জানানো হবে। ওদের স্কুল থেকে শুধু একজন বৃত্তি পেয়েছে এবং সেই মেয়েটা মিতু। ডি.সি অফিসের এক ভদ্রলোক এসে আমাকে এইমাত্র খবরটা জানালো। আমি সাথে সাথে এসেছি আপনাদের খবরটা জানানোর জন্য”।
মিতুর আব্বু আর স্যার আরো অনেক কথা বলছেন, কোন কিছুই তার মাথায় ঢুকছে না। সে যেন ঘোরের মাঝে আছে। বাসায় তখন আনন্দের জোয়ার। মিতু দৌড়ে তার দাদুর রুমে যায়। দাদু তাকে জড়িয়ে ধরে একমনে দোয়া পড়ে ফুঁ দেন।

মাগরিবের নামাজের পর সবাই হালকা নাস্তা করছে, গল্প করছে। এমন সময়ে মিতুর আম্মু বলে, “আজ মিতুর জন্য দু’রাকআত নফল নামাজ পড়েছি”।
কথাটি শোনার সাথে সাথে প্রচণ্ড ভাললাগায় মিতুর চোখে পানি এসে পরে। ওর আম্মু একটু গম্ভীর ধরনের মানুষ। তিনি ভাবেন কঠিন শাসনে ছেলেমেয়েদের মানুষ করতে হয়। আদর করলে ছেলেমেয়েরা উচ্ছন্নে যায়। এ কারনেই মিতু ভাবে তার আম্মু তাকে একটুও আদর করেনা, শুধু বকে, শাসন করে, ভালবাসে না। সেই আম্মু তার জন্য নামাজ পড়েছে, এ যে অকল্পনীয়। সেদিন সে তার আম্মুর চেহারায় দেখেছে প্রাপ্তির চিহ্ন, একজন সুখি মায়ের মুখে হাসি।

মিতু এখন একটি সরকারী বিদ্যালয়ের শিক্ষিকা। সে মাঝে মাঝে তার ছাত্রছাত্রীদের বলেন, “আমার সেই বৃত্তি পাওয়া উপলক্ষে সবার কাছ থেকেই মোটামুটি অনেক উপহার পেয়েছিলাম। সব উপহারই এখন হারিয়ে গেছে, শুধু আমার মায়ের সেইদিনের মুখের হাসি এখনো আমার হৃদয়ে আঁকা আছে”।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৩ রাত ২:৫১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×