তাহার বিয়ে
০৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একগাদা বান্ধবী থাকা সত্ত্বেও তার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। তার পছন্দ অপছন্দ মিলে যায় আমার সাথে, যেমনটা আর কারো সাথে মেলে না। সে আমাকে নিয়ে যায় নতুন ভুবনে। বিশেষ করে আমরা দুজনেই গল্পের বইয়ের পোকা। ক্লাস শেষে আমরা হাঁটতাম আর গল্প করতাম। বৃষ্টি এলে ভিজতাম চুপি চুপি। এক সময় মনে হয় ইসস! যদি আমরা একসাথে থাকতে পারতাম! না, ভার্সিটিতে আমরা একসাথে পড়তে পারিনি। সে চলে যায় কুমিল্লা, আমি ঢাকায়। না ছিল মোবাইল, না ছিল নির্দিষ্ট ঠিকানা। তবু সে হারিয়ে যায় নি। এক সময় আমার একসাথে থাকার স্বপ্নও পূরণ হয়। সে চলে আসে ঢাকায়।
সেই সময়ে হঠাৎ করেই আমার বিয়ে হয়ে যায়। আনুষ্ঠানিকতা বাকি থাকায় আমি ফিরে আসি তার কাছে। কিন্তু তার আচরন বদলে যায়। বিশেষ করে weeding ring টা আমার হাতে থাকলে সে স্বাভাবিক থাকত না। তাই আমি সে সময় সেটা খুলে রাখতাম। এপ্রিলে আমার সেই "প্রিয় মানুষটা"র বিয়ে। কাল আমরা তার বিয়ের কার্ড দেখতে যাব।
আজ আমার এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। যে অনুভূতি সে সেসময় আমাকে বোঝাতে পারেনি। আজ আমি তাকে বোঝাতে পারবো না। এক অদ্ভুত আনন্দের সাথে কষ্ট মিশে আছে। আমার একমাত্র বান্ধবীর জন্য সবাই দোয়া করো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন