somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিরকাল চন্দ্র প্রস্তুত/সুনীল সমুদ্র

০৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[রং=#ঋঋ0000] [সাইজ=4] [আন্ডার] চিরকাল চন্দ্র প্রস্তুত [/আন্ডার] [/সাইজ] [/রং]
[ইটালিক][গাঢ়](অন্যমনস্ক শরৎ-এর চন্দ্র কথন-'নৈর্ব্যক্তিক চাঁদ' পড়ার পর)[/গাঢ়][/ইটালিক]


[রং=#003333] [সাইজ=3] সেই তো ফিরে এলে চাঁদের কাছেই
চন্দ্র বিমুখ কিছু 'চকচকে সময়'
বিপুল ঔদ্ধত্যে চষে ফেরে
সেইতো ফেরালে মুখ, সিদ্ধান্তের অপরূপ
চরম চন্দ্রিমায়।

এখন কোথাও কোন অবগাহনের স্রোতে
তোমার অকপট স্বীকারোক্তির কোন যুতসই স্থান নেই-
এখন উপলব্ধির উদ্বেলিত-গলিত যতো স্রোত
ঠেলে দিতে চাও এই চাঁদের দিকেই-

ভীষণ 'বমি'তে উগলে দিতে চাও
'খ্যাতি-ভিক্ষার দীর্ণতা' দেখে দেখে
ক্লান্ত, পুঞ্জীভূত সব ঘৃণার তরল।

দেখি তাই বারবার ফিরে আসো চাঁদের দিকেই
বার বার নিঃস হয়ে আশ্রয় খুঁজো- অনন্ত উদার
'সবশেষ সখা'র মতো এই এক নিখাদ-বিশ্বাসে।

চাও স্বচ্ছ তোমার স্বীকারোক্তি
স্বেচ্ছায় ঢেলে দিতে
স্বচ্ছতা ছড়িয়ে দেওয়া সু-স্বচ্ছ জ্যোস্নার কাছে।

সেইতো শেষমেষ ফিরে এলে চাঁদের কাছেই
অযথা কিছুদিন
আঁকড়ে থাকলে কিছু নিঃস-বিশ্বাস,
আগলে থাকলে এক পাথরের মতো ক্ষয়িষ্ণু হৃদয়
বিপুল ভুলের-মোহে টানলে অযথাই
অবিশ্বাসী জেনেও এক অধরা 'অধর'।

অযথা কিছুদিন
চন্দ্রের সাথে 'চুপচাপ আড়ি'তে কাটালে চাক্ষুষ সময়।

এখন ফিরতে চাও- সেই চাঁদের দিকেই
'অকপট' সম্পর্কগুলো যখন 'অপারগ' বোঝা হয়ে
তোমাকে চাপাতে চায়- 'প্রশংসা লোভের' এক ক্লীষ্ট ওজন

তখন চাঁদের কাছেই তুমি পুনরায় নত হও
পুনরায় চাঁদের কাছেই ভিক্ষা চাও
শব্দ, রঙ আর বহুকাল উপেক্ষিত- তৃষ্ণার জল।

চাও- অতীত মন্থনের মতো স্মৃতি-জাগানিয়া কিছু স্বাদ
আস্বাদে শুষে নিতে- সেই সে
চাঁদের সুষমা ছুঁয়ে ছুঁয়ে।

তোমাকে বিদ্ধ, বিদীর্ণ অথবা ফালি ফালি করবার
কোন ইচ্ছের চপলতা 'চন্দ্রে'র নেই-
চন্দ্র চায়না ফেরাতে চোখ- সূচারু 'চাওয়া'র
অপরূপ চাতক চেষ্টা দলে-পিষে ।

তুমি নিশ্চিত ভরসায় তোমার বিশ্বাসের বিপরীতে পাওয়া
কষ্টের কণিকাগুলি- চাঁদের আলোর দিকে ছুঁড়ে দাও

তুমি অনিঃশেষ আবেদনে অনন্তকাল
সেই স্বগর্ীয় বিভার দিকে অপলক দৃষ্টি তুলে ধরো-

তুমি সুতীব্র আস্থায়
তোমার সকল স্বীকারোক্তির অকপট স্বর্ণপ্রভা ঢেলে দেখো
পৃথিবী ফেরাতে পারে- কিন্তু সুনিশ্চিত

একাগ্রে শোনার জন্য চিরকাল
চন্দ্র প্রস্তুত।[/সাইজ][/রং]

............................................................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

×