আকাশকে দুঃখ দিতে নেই!
আকাশকে দুঃখ দিতে নেই!
অকারণ দুঃখ দিলে
আকাশও এমনি করে ভাসিয়ে দেয় এই শহর
এই নর্দমা, এই অলি-গলি
এমনই প্রবল এক অনন্ত রাত্রির বৃষ্টিতে....!
তুমি কি কান পেতে একবার
জানতে চেয়েছিলে তার সব ক্ষোভ?
তুমি কি একবার
মমতায় ছুঁয়ে ছুঁয়ে দেখেছিলে
কতোটা জমাট বাঁধা অভিমান -তার বুকে
এমন অদেখা বৃষ্টি হয়ে জমেছিলো
দীর্ঘকাল?
তুমি কি অঙ্গুলি গুণে দেখেছিলে একবার ?
আমাদের কী প্রবল অবহেলা-
আমাদের কী বিশাল দোষের পাহাড়
কতোটা উচ্চ অসীমে উঠে
ঢেকে ফেলে সুষমা সব, সুবর্ণ নিলীমার!
তুমি কি জানতে তার পিঠ, প্রকৃতই
ঠেকে গিয়েছিলো
শেষ দেয়ালের গায়ে?
তুমি কি জানতে -অতঃপর চোখ বুঁজে
ঠোঁটে ঠোঁট চেপে
এক রাত্রিতে সে ধৈর্য্য হারাবে... শেষমেষ ?
আর খুব ভোরে
ঘুম ভাঙতেই তুমি দেখবে সমস্ত শহর তোমার
ভাসছে বন্যায় -
সমস্ত শহর তোমার ঢেকে গেছে নিদারুণ
দীর্ঘ জমাট বাধা-কষ্টের বৃষ্টিতে !
আকাশকে দুঃখ দিতে নেই!
তুমি জানতে না-
আকাশও অসীম ক্ষমতাধর নয়, বাস্তবিক।
আকাশও পারে না শেষমেষ
এতোটা অশেষ দুঃখভার
এইভাবে অনন্তকাল, কান্নাবিহীন বয়ে যেতে।
......................................................................
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।