somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সূর্যালোক ।
"Beauty is truth. Truth is beauty’n’আমার এই দেহখানি তুলে ধর ।nতোমার ওই দেবালয়ের প্রদীপ করো।nনিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে।

"অশ্রুজল"-- অনুগল্প (মধ্যবিত্ত পরিবারের অনুগল্প)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বমুখী বাড়ির পূর্ব দিকের বারান্দায় ষাট উর্ধ্ব হাসেম আলী বসে আছেন । আয়েশে চেয়ারে বসে অপলকে তাকিয়ে আছেন বিপরীতমুখী ছোট কুটিরটার দিকে । মাঝে একফালি উঠান, পরিপাটি বাড়ির উঠানই স্বাক্ষর রাখছে সৌখিন হাসেম আলীর ।অনেকক্ষণ বসে আছেন । চোখের চশমাটা হাতে নিয়ে মুছতে মুছতে হাক ছাড়লেন ‘ময়না! ময়না,
একদম দৌঁড় দিয়ে খাদিজা এসে বললো‘ আব্বাজান ডেকেছেন আমায় !
স্ব কাজে মনোযোগ রেখেই বললেন‘হ ডাকছিলাম, আমার জন্য গোসলের পানি গরম করছিলে?
‘হ্যাঁ, ‘সেই কখন গরম করে রাখলাম,এখন তো আবার ঠান্ডা হয়ে গেল আব্বা ।
‘আমাকে বললে না যে? চোখে চোখ রেখে বললো হাসেম ।
‘বলিনি,পরে যদি আবার রাগ করেন।
‘শুনো,‘আমাকে মাত্রারিক্ত ভয় পাবে না মা। আরেকটি কথা একটু চা খাওয়াও আমায় ;এখন যাও ।
‘আচ্ছা আব্বা-এই বলে খাদিজা সোজা চলে গেল রান্না ঘরে ।

আবার নীরবতা বিরাজ করছে পুরো হাসেম আলীকে ঘিরে । অবাক নয়নে তাকিয়ে আছেন সামনের বারান্দার দিকে । অজানা এক কারণে একমাত্র পূত্রবধু খাদিজাকে ‘ময়না’ বলে ডাকে ।‘ময়না’ নামে ডাকার পেছনে একটি রহস্য আছে কিন্তু সে রহস্যটা কি কেউ জানে না । এক হাসেম আলী ছাড়া ।
গলায় কৃত্রিম শব্দ করে খাদিজা বারান্দায় চা নিয়ে হাজির । ‘আব্বা, আপনার চা ।
‘তোমার চা কোথায়? যাও আরেকটি চা বানিয়ে নিয়ে এসে; আমার পাশের চেয়ারটাই বসো ।
অল্প সময় পর ।
‘ময়না, চা’য়ে একটু চিনি কম দিবে আরও । আচ্ছা আজ কয় তারিখ জানো?
ইদ গেছে পাঁচ দিন । এইবার আশ্বিনের ১৩ তারিখ ইদ হইছে ,আব্বাজান, তাহলে তো আজ ১৮ তারিখ ,ঠিক আছে না ? -আগ্রহ ভরে তাকিয়ে বললো খাদিজা ।
‘হ্যাঁ,-- একটি দীর্ঘশ্বাস বেড়িয়ে গেল হাসেমের । লম্বা দম নিয়ে হাসেম শুরু করলো ।
‘আমি তখন সবে মাত্র অবসর গ্রহণ করেছিলাম । প্রায় এক লাখ টাকা পেনশন পাই । হজে যাওয়ার জন্য আবেদন করেছিলাম, ‘কিন্তু জয়ের ছেলে মানুষীর জন্য’ -বলে থেমে গেল হাসেম । নীরবতা ভঙ্গ করে আবার শুরু করলো হাসেম--
‘আমি জয়কে মোটর সাইকেল কিনে দিলাম । হজে যাওয়া বাদ দেই । কিন্তু জানো কি মা! ছেলে আমার নেই ,ঠিকই তাঁর মোটর সাইকেলটি আছে । এই দেখো বারান্দায় এখনও আছে । আমি প্রতিদিন আলতো হাতে হাত বুলাই ,মুছে রাখি । বলতে বলতে চশমার ফাঁক দিয়ে অশ্রুজল গড়িয়ে যাচ্ছে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×