দুঃখ যদি পেতে চাও দুঃখী হয়ে
তবে দেখ কোথাও দুঃখ নেই,
সুখ যদি পেতে চাও সুখী হয়ে
পাবেনাকো কোন সুখ এই জীবনেই
দুঃখ পেলেই সবাই সুখী হতে চায়
সুখ গুলো হয়ে যায় বড় অচেনা
জীবন পেলেই দেখে সপ্ন আশার
সুখ বলে আমি কোন দুঃখ চিনিনা
তবু বলি সুখ নয় দুঃখ এসো
কিছু কথা হোক কিছু ব্যাথা
দুঃখ বলে সুখ যে বড় অসহায়
ঠুনকো প্রাচীর সেত আমারি গাথা;;;;;;;;;
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


