বেশ কয়েক বছর আগে সামুতে একাউন্ট খুলে ছিলাম। লিখালিখি করা হয়নি।
পাসওয়ার্ডও ভুলে গিয়েছিলাম। যাইহোক পাসওয়ার্ড উদ্ধার করে ফেবুর একটা পোস্ট এখানে শেয়ার দিলাম।
সামুর পরিবেশের সাথে তেমন একটা পরিচিত নয়। তারপরও সাহস করে সূচনা করলাম।
আশা করি ভাল লাগবে। আর ভাল না লাগলে ফিডব্যাক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে----
দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাকে নিয়ে থিসিস করছে।
উক্তিকারী মহান অনন্ত জলিল। প্রথম আলোতে নেয়া তার সাক্ষাতকারের অংশবিশেষ -
প্রশ্নঃ অভিনেতা হিসেবে নিজেকে নম্বর কত দিবেন?
জলিলীয় উঃ ডেফিনেটলি দশে দশ "
মন্তব্যঃ আত্মবিশ্বাস থাকা ভাল। অতিরিক্ত ভাল নয় । দশে সাড়ে সাত বললে খুশী হতাম
"সবচেয়ে সুন্দর হাসি কার? -বর্ষার
প্রিয় ঋতু? -বর্ষা "
সুন্দর হাসি দীপাকার বললে পাবলিক খেইপা যাইত আর পরিমনির বললে বউ খেইপা যাইত
তার চেয়ে বর্ষার নাম নিয়া জলিল ভাই বুদ্ধিমানের কাজ করেছে।
কিন্তু প্রিয় ঋতু, সেখানেও বর্ষা ?

পরিশেষে ট্রলের জন্য জলিল ভাইয়ের প্রতি রইল হালকা ক্ষমা প্রার্থণা সাথে শুভকামনা।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




