somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি প্রস্তুত

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৮ সালে "Cogito Ergo Sum" শিরোনামে দৃক গ্যালারিতে আয়জিত আমার এক প্রদর্শনীতে প্রদর্শিত আমার আকা একটি ছবি


আমি প্রস্তুত

স্নান সেরে হালকা ভেজা শরীরে বসেছি আয়নার সামনে,
এবার আমি সুগন্ধি মাখবো, কাজল নেব, কপালে টিপ দেব
ও হে, খোপায় বেলী ফুলও দেব, আরো কত কি আয়োজন।
কিন্তু এত আয়োজনের মাঝেও নিজের সাথে নিজে কখনই চোখ মেলাতে পারবো না।
পারিনি সেদিন থেকে যেদিন থেকে শুরু হয়েছে আমার এ নতুন জীবন।
পারিনা কারণ, খুবই জঘন্য অপরাধী বলে মনে হয় নিজেকে।
কখনো কখনো নিজের উপর খুব রাগ হয়, কি দরকার ছিল?
বাবার অত্যাচারে অতিষ্ট হয়ে আত্মহত্যা করায় মা'কে যেমন হারিয়েছিলাম,
তেমনই অসুস্থ মদখোর বাবাও মরেই যেত, এ আর বেশি কি?
যে অসুস্থ বাবার চিকিত্সার খরচ যোগাতে এসেছিলাম এ নষ্ট জীবনে,
সেই কিনা সমাজের লোকেদের সামনে আত্মসম্মানের খাতিরে বলল
- যা, বেরিয়ে যা ঘর থেকে, নষ্ট মেয়েছেলে কোথাকার।
ভালো মানুষী মুখোশের পেছনে লিকিয়ে থাকা,
মদখোর বাবার কথা শুনে খুব হাসি পেয়েছিল সেদিন|
মদ খেয়ে নিজেকে মরণের দিকে ঠেলে দেয়ায় কোন নষ্টামি নেই,
অনিচ্ছায় নিজেকে বিক্রি করে বাবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনাতে যত নষ্টামি!!
আজব জীবন আমার, আপনেরা করেছে পর, আর পরেরা করে আমায় আপন।
প্রত্যেক রজনীতে নতুন সব অচেনা অজানারা কত তৃপ্তির সাথে আমায় আপন করে নেয়।
এত আপন করার মাঝেও নয়ন থেকে কেন জানি অশ্রু ঝরে আমার।
তারা নষ্ট করে যায় আমার সাজসজ্জা, নষ্ট করে আমায়,
সুগন্ধি মাখা শরীরে দুর্গন্ধ মেখে দিয়ে যায়।
যাওয়ার আগে, দাম দিয়ে যায় আমাকে নষ্ট করে অর্জিত সেই তৃপ্তির।
আমিও নির্লজ্জের মত, হাসি মুখে তা গ্রহণ করি।
এ পাড়ায় আমাকে কেউ আমার নাম জিজ্ঞাস করে না,
জিজ্ঞাস করেনা তোমার ধর্ম কি, তোমার জাত কি?
এ পাড়ার মত অসাম্প্রদায়ীক পাড়া আর হয় না,
হিন্দু, মুসলিম, খৃস্টান, বৌদ্ধ, নাস্তিক যেই হোকনা কেন?
সবার কাছে আমার একটাই পরিচয়, আমি তাদের বিছানার ক্ষনিকের বধূ!!
এখন আমি আবারও প্রস্তুত অচেনা কারো ক্ষনিকের বধূ রুপে,
দরজায় আমার কড়া নাড়ার শ্বব্দ!
আমারই কোন এক অচেনা ক্ষনিকের স্বামী এসেছে,
অপেক্ষা করছে আমায় আপন করার অতৃপ্ততায়, আমাকে নষ্ট করবার আশায়।
নির্লজ্জ আমি খুবই আন্তরিক ভাবে ভেতর থেকে আওয়াজ দিলাম
- আমি প্রস্তুত, চলে এসো ভেতরে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাঁট ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৩

ভাঁট ফুল
সাইফুল ইসলাম সাঈফ

ছোট কালে মায়ের সাথে, হাত ধরে
মেঠো পথে হেটে চলে যেতাম-
মইজদী পুর গ্রামে, বোনের শশুর বাড়ি
রাস্তার পাশে মাঝে মাঝে ভাঁট ফুল-
দেখে মুগ্ধ হতাম, আর বলতাম কী সুন্দর!
ইচ্ছের হলেই... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×