somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন খারাপের গল্প

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন বিকেলে পড়াতে যাচ্ছিলাম। শীতের বিকেল। রিকশা ঠিক করতে গিয়ে দেখি পিচ্চি এক ছেলে। শুকনা মত, বয়স ১৫/১৬ হবে। গায়ে কোন গরম কাপড় নাই। দেখে মনে হল এতো নিজেকেই টানতে পারবেনা রিকশা টানবে কি? জিজ্ঞেস করলাম, “কিরে, চালাতে পারবি?”। পিচ্চি বলে, “হ্যাঁ, পারব”। দেখে খুব মায়া হচ্ছিল। উঠবো কি উঠবোনা ভাবতে ভাবতে উঠেই গেলাম। দেখে শুকনা মনে হলে কি হবে, সে ঝড়ের বেগে চালানো শুরু করল। যদিও আমার তাড়া ছিল তাও বাধ্য হয়ে আমিই আস্তে ধীরে যেতে বললাম। যেতে যেতে তার কাহিনী জানতে চাইলাম। রিকশাটা তার বাবার। বাবা অসুস্থ, ঘরে খাবার নাই। সে রিকশা চালিয়ে যা রোজগার করবে দিন শেষে তাই দিয়ে চাল-ডাল,তরিতরকারি কিনে নিয়ে যাবে। তারপর খাওয়া হবে সবার। সকালেও কিছু খায়নি ছেলেটা। শুনে আরও খারাপ লাগল। শীতের কাপড় নাই কেন জিজ্ঞেস করাতে বলল, “খাওয়ার টাকাই নাই, শীতের কাপড় কিনব কেমনে?”। গন্তব্যে পোঁছে আমি ভাড়া বাদে আরও কিছু টাকা দিয়ে বললাম, “এটা দিয়ে আজকেই সোয়েটার কিনে ফেলবি”। ব্যাগে কিছু শুকনা খাবার ছিল। সেটা খাওয়ার জন্যে দিয়ে আমি ওপরে উঠে গেলাম।

মাসখানিক পরের কথা। বাসা থেকে এসেছি মাত্র। হোস্টেল গেইটে সিএনজি থামল। বিশাল জার্নির পর ক্লান্ত, অবসন্য শরীর। ব্যাগটা রুমে দিয়ে আসার জন্যে দারোয়ানকে খুঁজছি। আশেপাশে কোথাও তার দেখা পেলাম না। তখনি একটা পিচ্চিকে দেখে ডেকে বললাম, “বাবু, আমার ব্যাগটা একটু উপরে নিয়ে আয় তো”। আরে তাকিয়ে দেখি সেই রিকশাওয়ালা পিচ্চি ছেলেটা। গায়ে সোয়েটার নেই।জিজ্ঞেস করলাম, “কিরে, তোর সোয়েটার কই? কিনিস নাই?”। বলে, “হ্যাঁ আপা, কিনসি। শীত লাগেনা তাই পরি নাই”। একটু অবাক হলাম। রুমে যেতে যেতে জিজ্ঞেস করলাম তার বাসার খবর, বাবার শরীর কেমন এসব। এসবের মাঝে হঠাৎ সে নিজেই বলে, “আপা, আজকেও কিছু খাই নাই”। তো আজও আমি তাকে অতিরিক্ত কিছু টাকা দিয়ে বিদায় করলাম।

তারও কিছুদিন পরের কথা। কাজ সেরে আমি আর অনন্যা ফিরছি হোস্টেল এ। এদিন আর আমি খেয়াল করিনি। গেইট দিয়ে ঢুকতে ঢুকতে অনন্যা বলল, “এখানে একটা রিকশাওয়ালা ছেলে দাড়িয়ে থাকে আর সবাইকে বলে তার বাবা অসুস্থ, ঘরে খাবার নাই। সে আমাকে একদিন বলেছে, ফারজানাকে একদিন বলেছে”। তার কথা শেষ হবার আগেই আমি বললাম, “আমাকে দুইদিন বলেছে”। পুরো ব্যাপারটা এক ধরনের ধাপ্পাবাজি বুঝতে পেরে মনটা অনেক খারাপ হয়ে গেলো। অনন্যা বলল, “সেকি বুঝেনা আমরা একি জায়গায় থাকি? সবাইকে এক কথা বলে। কি জানি, বয়স কম তো তাই এখনো ভালো করে চাপাবাজি শিখে উঠতে পারে নাই হয়ত”। আমারও মনে হল মানুষের আবেগ নিয়ে খেলতে শিখে গেছে এতো অল্প বয়সেই। এদের কারনে তো যারা সত্যিই অসহায় তাদেরও ধাপ্পাবাজ মনে হবে এরপর থেকে। অবশ্য এর আর কি দোষ দেব সারা দুনিয়াটাই তো চলছে এভাবে!! কদিন পর মানুষের হয়ত আবেগ বলে কিছু থাকবেই না।
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×