এই সমতল গভীর অতল মনের ভেতর নিত্য
এর মানুষে আবেগ জোশে ঠেকায় বুলেট বৃত্ত।
পাক হানাদার দিচ্ছিল মার অত্যাচারের জন্য
সহজ সরল চাষকারী দল ভাবছিল সব বন্য।
রাত গভীরে মার্চ পঁচিশে দানব নামায় সৈন্য
বিশ্ব বিবেক দেখল অবাক পাকিস্তানের দৈন্য
আম জনতাও হয় অযথা বুলেট আঘাত বিদ্ধ
সেই আঘাতেই ক্রমান্বয়ে হয় প্রতিরোধ ঋদ্ধ।
নয়টি মাসে বাংলাদেশে- বানায় খুনের নদী
লাশ গলে হোক বধ্যভূমি চায় হানাদার গদি
ঠিক জনগণ ওঠলো ফুঁসে যুদ্ধে এসেই যোদ্ধা
গুণল প্রমাদ সাহস দেখে পাকি সমর বোদ্ধা।
মা দিয়েছে ছেলের ছুটি বোন দিয়েছে ভ্রাতা
নতুন বধুও বরকে বলে হও না দেশের ত্রাতা!
রক্ত দিলো জোয়ান বুড়ো মুক্ত দেশের জন্য
মায়ের ভীষণ আত্মত্যাগে স্বাধীনতাই ধন্য।
ডিসেম্বরের ষোল তারিখ ওঠলো স্বাধীন সূর্য
রক্তে ভেজা তার গা থেকেই নামছে এসে রুদ্র।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




