somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোদা!

১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খোদা!

খোদা, আমি আসহাবে কাহাফের মতো নিসঃঙ্গ এবং অসহায়। আমার ভাই আমার বিপক্ষে। আমার শাসক আমার শত্রুর পক্ষে। এই আধুনিক সভ্যতা আমার জন্য কোন গুহা রাখেনি। গুহা অথবা নির্জনবাসের জায়গা থাকলেও তোমার অনুমতি নাই নির্জনে পলায়নের।

খোদা, আমি তোমার কথা বলতে পারি না। তোমার কথা বলতে আমাকে নানা বাহানার আশ্রয় নিতে হয়। আমি তোমার রাসূলের কথাও পৌঁছে দিতে গেলে বানাহানার আশ্রয় নিতে হয়। আমি জানি এ আমার গুনাহের শাস্তি। আমি জানি এ আমার দীর্ঘ নিষ্ক্রিয়তার যোগফল।

খোদা, আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমার বিধান মানতে চেষ্টা করি। খোদা, আমি তোমার কুরআন পড়তে, মানতে ও জানাতে চাই মানুষকে। তোমার প্রিয় হাবীবের উম্মতকে। খোদা, আমি প্রতিবার আটকে যাই তোমার বাণী পৌঁছাতে গিয়ে। যেখানে তুমি জালিমদের কথা বলেছো, সেখানে গিয়ে দেখি আমার চারপাশ বাতাসের মতো ঘিরে আছে জালিম। ওদের এখন অনেক দম্ভ, অহম, ক্ষমতা, পয়সা। খোদা, সত্য আমার গলায় আটকে যায়। আমি ভীতু। আমি ঘরকাতুরে। আমি সন্তানবাৎসল। আমি স্ত্রী-প্রেমিক।

খোদা, আমি নূহের মতো একটা কিশতির কল্পনা করি। কিন্তু তুমি বন্যা দিবে না। খোদা, আমি ইব্রাহীমের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে চাই। কিন্তু ঈমান দুর্বল। জালিম এখন আগুনে নিক্ষেপ করে না। আগুন আমার ভেতরে নিক্ষেপ করে। খোদা, আমি মুসার মতো কোথাও চলে যেতে চাই। কিন্তু আমি তো কেবলই একজন গুনাহগার। এইসব চাওয়া-পাওয়া আমার প্রত্যাশা করাও ঠিক না।

খোদা, আমি এক অসহায়। আমার পক্ষে কেউ নেই। আমার জীবনের নিরাপত্তা নেই। আমার মুখের নিরাপত্তা নেই। আমার দাঁড়ির নিরাপত্তা নেই। আমার পাগড়ি-টুপির নিরাপত্তা নেই। আমার চিন্তার নিরাপত্তা নেই। খোদা, আপনি যাদেরকে আমার নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন; তারা আমাকে ক্রমশ অনিরাপদ করে তুলছে। তারা আমাকে একটা বিন্দুতে ঠাঁয় দাঁড় করিয়ে দিয়েছে। ওখানে মশা, মাছি, ইঁদুর, সাপ আমাকে দংশন করে। আমি কিচ্ছুটা বলতে পারি না খোদা! আমি চুপ থাকতেও পারি না খোদা! আমি কথা বললেও আমার ফাঁসি হয়। আমি চুপ থাকলেও আমার ফাঁসি হয়।

খোদা, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আমি কী করবো? খোদা, আসহাবে কাহাফের মতো একটা দলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দাও! আমি একটা দীর্ঘ ঘুম দিতে চাই। এরপর আমি একদিন সজাগ হয়ে আমার শাসকদের ইতিহাস পড়তে চাই।

খোদা, এই জমিনে অগণিত পরিত্যক্ত পোড়া বাড়ি আমি দেখেছি। এইসব বাড়ির প্রতিটা ইট থেকে ঘৃণা আর উণ্মত্ত জুলুমের চিৎকার ধ্বণিত হয়। সেই ধ্বনির তীব্রতায় সেই প্রাসাদগুলোতে ইতর প্রাণী ছাড়া কেউ থাকতে পারে না। খোদা, আজকের সেই বাড়িগুলোকে তুমি তাদের সামনে ভাসিয়ে দাও; যারা আমাকে একটা নিথর বিন্দুতে দাঁড় করিয়েছে!

১৫ অক্টোবর ২০২১
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×