somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থ্রিজি বা তৃতীয় প্রজন্ম প্রযুক্তি এবং টেলিটক

১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থ্রিজি প্রযুক্তি বা তৃতীয় প্রজন্ম প্রযুক্তি হচ্ছে এমন এক মোবাইল প্রযুক্তি যাতে জিএসএম, ইউএমটিএস,ইডিজিই, এবং সিডিএমএ-২০০০ ইত্যাদি প্রযুক্তি অন্তর্ভূক্ত আছে । এই প্রযুক্তির সহযোগিতায় ওয়াইম্যাক্স এবং ডিইসিটি সার্ভিস, ওয়্যারলেস ডাটা ,ভয়েস কল এবং ভিডিও কল সবই মোবাইল ফোনের মাধ্যমে আদান-প্রদান করা যাবে।

এই থ্রিজি প্রযুক্তি ব্যবহার করে মোবাইলে “জিপিএস” বা গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইসের মাধ্যমে এবং স্যাটেলাইটের সহযোগিতায় একজন ব্যবহারকারীর অবস্থান জানা সম্ভব । এটি সাপোর্ট করে আপলিংক ৫.৮ এমবিপিএস পর্যন্ত এবং ডাউনলিংক ১৪ এমবিপিএস পর্যন্ত । নোকিয়া, মটোরোলা, সনি এরিকসন, ব্ল্যাকবেরি প্রভৃতি কম্পানি থ্রিজি সাপোর্টেট বিভিন্ন মডেলের হ্যান্ডসেট বাজারজাত করে আসছে ।


সর্বপ্রথম জাপানের বাজারে ১ অক্টোবর ২০০১ সালে “এনটিটি ডোকোমো” নামক মোবাইল অপারেটর কোম্পানি থ্রিজি মোবাইল প্রযুক্তি নিয়ে আসে । যদিও ইউএসএ তে প্রথম থ্রিজি নিয়ে কাজ করা শুরু করে “এমওনেট মোবাইল নেটওয়ার্ক” । আফ্রিকায় থ্রিজি প্রযুক্তি নিয়ে ২০০৪ সালে বাজারে প্রথম আসে “ইএমটিএল অপারেটর” । আমাদের প্রতিবেশী দেশ ভারতে ২০০৮ সালে মাহনাগার টেলিফোন নিগাম লিমিটেড (এমটিএনএল) প্রথম থ্রিজি নেটওয়ার্ক সুবিধা নিয়ে বাজারে আসে৷


থ্রিজি প্রযুক্তির সুবিধা হলো - এই প্রযুক্তির সাহায্যে একটি সাধারণ থ্রিজি সাপোর্টেট মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে অনেকগুলো কাজ আপনি সম্পাদন করতে পারবেন । থ্রিজি প্রযুক্তির আকর্ষণীয় হলো - আপনি যে অবস্থানেই থাকুন না কেন এর মাধ্যমে আপনি উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । এই প্রযুক্তির মাধ্যমে আপনি ভিডিও ক্লিপস আদান-প্রদান, টিভি দেখা, খেলা দেখা , ভিডিও কনফারেন্স ,গেমস খেলা সবই খুব সহজে করতে পারবেন । ভিডিও কল , ইমেজ এডিটিং , মুভি ট্রান্সফার সবই এটি দিয়ে করা সম্ভব । আপনি যেখানে-সেখানে বসে যেকোন ফাইল পড়তে , সংশোধন এবং আপলোড করতে পারবেন । আপনার প্রয়োজন অনুযায়ী যেকোন ফাইল ডাউনলোড করতে পারবেন । টেলি-মেডিসিন সার্ভিস , লেখাপড়া , যাবতীয় ই- সার্ভিস , ব্যবসায়িক কাজসহ অনেক কাজ খুব সহজে আপনি সম্পাদন করতে পারবেন ।



বাংলাদেশে থ্রিজি মোবাইল প্রযুক্তি :

বাংলাদেশে খুব শীঘ্রই থ্রিজি মোবাইল প্রযুক্তি চালু হচ্ছে । এ উদ্দেশ্যে বাংলাদেশ সরকার চীনের এক্সিম ব্যাংকের সাথে এক হাজার ৪৭৭ কোটি টাকার ঋণ চুক্তি করেছে । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এর উপস্থিতিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশারফ হোসাইন ভূঁইয়া এবং চীনের পক্ষে চীনের রাষ্ট্রদূত জেং জিয়ানি চুক্তি সম্পন্ন করেন । রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ থ্রিজি মোবাইল প্রযুক্তি এর শুরুটা করবে । এই সংস্থাটি ২০০৫ সালে সেবা দেওয়া শুরু করে । থ্রিজি নেটওয়ার্ক চালু হলে এই নেটওয়ার্কের নানা সুবিধার কারণে আশা করা যায় টেলিটকের গ্রাহক সংখ্যা বাড়বে । এই নেটওয়ার্কের মাধ্যমে আমাদের দেশের মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রযুক্তির আরও কাছে চলে আসবে । এর ফলে আমরা অতি সহজে ভয়েজ কল , ভিডিও কনফারেন্স করতে পারব ।

এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন গ্রাহকরা উচ্চগতিসম্পন্ন ডাটা প্রেরণ করতে পারবে । টেলিটকের পর বেসরকারি অন্যান্য টেলিযোগাযোগ সেবাদাতা সংস্থাও চাহিদা অনুযায়ী থ্রিজি নেটওয়ার্ক পাবে । আর এজন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করছে । পরে তাদের লাইসেন্স দেওয়া হবে । বর্তমানের আমাদের দেশে মোবাইল ফোন ব্যবহাররকারীদের সংখ্যা সাড়ে পাঁচ কোটি । আমাদের দেশে এই প্রযুক্তি আমাদের দেশের মানুষদের জীবন মান বাড়াবে বলে বিশেষজ্ঞরা মনে করেন ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×