somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনটিই উৎসব

১৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনটিই উৎসব
ডা.সুরাইয়া হেলেন

জন্ম,মৃত্যু,বিবাহ,এই তিনটিই উৎসব!যে কোন শিশুর জন্ম হলে,প্রথম জিজ্ঞাসা,‘ছেলে না মেয়ে?’ছেলে শিশুর জন্মে,সবার মুখ হাসি-খুশি,আনন্দ!আর কোন জিজ্ঞাস্য নেই!আর কন্যা শিশুর জন্ম সংবাদে,মুখ কালা!তারপর বিরস বদনে জিজ্ঞাস্য,‘মাইয়্যার গায়ের রং কী?দেখতে কিমুন?’রং ফর্সা হলে,সবার মুখ ফর্সা আর কালো হলে,শিশুর রঙের চেয়েও সবার মুখের রঙ কালো আন্ধার!জন্ম হতে না হতেই চিন্তা শুরু,‘এই কন্যার বিবাহ হইবে কীভাবে?’
বিয়ের আসরে প্রধান আলোচ্য বিষয়,‘বউ দেখতে কেমন?গায়ের রং কী?নাক-চোখ-চুল,হাইট কত?’বউয়ের শিক্ষাগত যোগ্যতা পি.এইচ.ডি-ই হোক আর যত বড় পদেই কাজ করুক,সে খোঁজ তত গুরুত্বপূর্ণ নয়!বরের ব্যাপারে প্রধান জিজ্ঞাসা,‘ছেলে করে কী?আয় রোজগার কত?’তারপর আসে তার শিক্ষাবিষয়ক প্রশ্ন!মেয়ে যদি দেখতে শ্যামলা রংয়েরও হয়,তবু বাড়িয়ে বলা হবে,‘আরে ,এই মেয়ে তো নিগ্রোরেও পাস করসে!এই কালো মেয়ের বাচ্চা-কাচ্চার বিয়ে শাদী হবে কীভাবে?’অনাগত ভবিষ্যৎ বংশধরদের বিবাহ বিষয়ক চিন্তায় বিস্তর আলাপ আলোচনার ডালপালা বিস্তার হতে থাকবে!আর বর যদি দেখতে কালো কুচকুচে,আবলুস কাঠের মতো,পাতিলের তলা বা জুতার কালির মতোও হয়,তাতে কিচ্ছু আসে যায় না!মনে হয় সন্তানের গায়ের রং,চেহারা-সুরৎ,পুরোপুরি নির্ভর করে মায়ের ওপর,বাবার ওপর নয়!
মৃতের বাড়িতে সবাই বেশ গম্ভীর হয়ে,দার্শনিক ভাবের কথাবার্তা বলতে থাকে!দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বলবে,‘এই দুনিয়া কয় দিনের?সকলকেই একদিন তাঁর কাছে যাইতে হইবে!মানুষ সময় থাকতে বুঝে না!’ধনী-গরিব সবার মৃত্যুতেই বলতে শোনা যাবে,‘এইসব সন্তান জন্ম দিয়া,এতো কষ্ট কইরা মানুষ কইরা কী লাভ?ছেলে-মেয়ে কয়দিন বাপ-মার খোঁজ নিলো?মইরা বাঁচসে!এইসব কাফের আওলাদের হাত থাইক্যা রেহাই পাইসে!’
এরপর শুরু হবে কুলখানি আর চেহলামের খাওয়া-দাওয়া নিয়া ব্যাপক আলাপ-আলোচনা!গোশতের সোয়াদ কেমন হইসে?মুগডালটা আারেকটু কড়া ভাজার হইলে ভালো হইতো!বাবুর্চির হাতযশ কেমন?এবং নিশ্চিতভাবে আলোচনায় উঠে আসবে,অতীতে কোন বাড়ির কুলখানি,চেহলামের খাওয়া কতটা ভালো হয়েছিলো?এবং দেখা যাবে আজকের খানার চেয়ে পূর্বের সব খানাই স্বাদে-গন্ধে-পরিমানে অতুলনীয় ছিলো!
ওপরের তিনটিই কোনটি আনন্দ,কোনটি শোক!তবে আত্মীয়-বন্ধু-পরিচিতজন-পাড়াপ্রতিবেশি,নিমন্ত্রিত অতিথিদের কাছে তিনটিই একইরকম গীবৎ উৎসব!শুধুমাত্র জন্ম আর বিবাহের সময় পিতামাতা আর মৃত্যুর সময় সন্তানগন এই গীবৎ উৎসবের অংশীদার হতে পারে না!
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×