somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদেন প্রতীক্ষা

২৪ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের প্রতীক্ষা
ডা.সুরাইয়া হেলেন

বাবা-মা,
কোথায় আজ,,কেমন আছ তোমরা ?
তোমরা কি আমাদের খবর জান ?
কী করে দিন কাটছে আমাদের ?
তোমাদের ছেড়ে সংসার জীবনে
কেমন আছি,কোথায় আছি আমরা ?
আকাশ থেকে কি দেখতে পাচ্ছ তোমরা?

ঈদ এলে তোমরা যেমনি করে
আমাদের অপেক্ষায় থাকতে,
আমি আর আমার ছোট বোন
জামাই,বাচ্চাদের নিয়ে কখন আসব,,
আমাদের ময়মনসিংহের নিশ্চুপ বাড়িটা
কখন হাসি আনন্দ কোলাহলে ভরে উঠবে?
আমরা আসার আগ পর্যৃন্ত,তোমাদের
সে কী প্ল্যান প্রোগ্রাম আর কাজ !
ঘর-দেোর,উঠোন-বাগান পরিষ্কার করানো
লেপের কভার,মশারি,বিছানার চাদর,পর্দা,
সোফার কুশন-কভার ধুয়ে টুয়ে,
তোশক-বালিশ রোদ লাগানো,
আমাদের শূণ্য ঘরগুলো ঝেড়ে-মুছে সাজানো,
সে সময় বাড়িটা একবার করে রঙও করাতে,
আমাদের সমস্ত আরাম-আয়েশের আয়োজনে
হাঁক-ডাক আর ব্যস্ত সময় কাটাতে তোমরা !

বাবা,
তুমি তো বাজার আর বাড়ি,
বাড়ি আর বাজার করতে করতেই সারা !
মাছ,মুরগি,শাক-সবজি,কালিজিরা চাল,
ঘি,মশলা,সেমাই,চিনি,কিসমিস,
আরও কত কী !
খাসি-গরু কোরবানী হবে,
দা-ছুরি,বটি ধার করানো,কসাই ঠিক করা,
আমাদের সবার কাপড়-চোপড় কেনা,
একটুও অবসর মিলতো না তোমার ।
মায়ের খুঁতখুঁতানি,‘এটা পছন্দ হবে তো?
কী এনেছো?পছন্দ না হলে বদলে আনা যাবে তো?’
আমরা যখন বাড়িতে পা রাখতাম
সারাটা পাড়া যেন হেসে উঠতো
প্রাণ পেতো আমাদের নীরব বাড়িটা
কী কলরব,কী কলরব আর কোলাহল !
বড়দের আর বাচ্চাদের নিয়ে
তুমি যেতে কোরবানীর হাটে,
গরু-খাসি কিনে নিয়ে এলে,
আমরা মা-বোনেরা বারান্দায় ভীড় করে দাঁড়াতাম
এক নজর দেখতে,তা নয়তো,
তোমার চিৎকারে বেরিয়ে আসতেই হত !

মা,
তুমি তো রান্নাঘর থেকে বেরোতেই পারতে না!
কে,কী খাবে?কতরকম পিঠা-নাস্তা !
তোমার যেন কোন কিছুতেই ক্লান্তি নেই !
কে কোনটা ভালোবাসে,বলার আগেই হাজির !
পাড়াপড়শি আত্মীয়-স্বজন আসতো
আমাদেরকে দেখতে,সঙ্গে কাপড়-চোপড়,গরু-খাসি!
বাবা সবাইকে নিয়ে নামায পড়ে
কোরবানী নিয়ে ব্যস্ত,তারপর মাংস বিলানো ।
ঘরে মাংস এলে তোমার হাতের যাদুকরী
বিভিন্ন পদের রান্না,
কতরকম কাবাব,কাটলেট,কোপতা,কলিজা,মগজ!
কসানো মাংস প্লেটে করে পাঠাতে
সেদ্ধ হয়েছে কিনা খেয়ে দেখতে,
আসলে আমি ওটা খেতে পছন্দ করতাম
তাই তোমার এই ছল !

বাবা-মা গো,
হঠাৎ যদি কোন কারণে ঈদে
আমাদের বাড়ি আসা বন্ধ হয়ে যেতো,
সব আয়োজন ভেস্তে যেতো,
অন্ধকার হয়ে যেতো বাড়িটা আর
তোমাদের জগৎ-সংসার
কিসের ঈদ,কিসের কী !

তখন বুঝতাম না,
তোমাদের আদিখ্যেতা দেখে রাগ হতো ।
কিন্তু এখন বুঝি,কারণ-
আজ আমরা একই রকম অপেক্ষায় থাকি
ছেলে,মেয়ে,জামাই কখন আসবে,
কখন আসবে,ঈদে আসবে তো ?
আজ যে আমরা তোমাদের
স্থানটি দখল করে নিয়েছি !
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×