somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন সপ্ন সারথি

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিন যায়, মাস আসে; মাস যায়, বছর আসে। এভাবে আমাদের বয়স বাড়তে থাকে। আসলে বয়স কিন্তু বাড়ে না, বয়স কমে যায়। এভাবে আমরা এগিয়ে যাই গন্তব্যের দিকে। আমাদের জীবনটা হলো রেলগাড়ির মতো। রেলগাড়ির একটা গন্তব্য থাকে। তেমনি কালের গহ্বর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। আমরা কেউবা আগামীর পথে চলার উল্লাসে মেতে উঠি। আবার কেউবা গলা ছেড়ে গান গাই। এমনি করে একদিন জীবনের শেষ প্রান্তে গিয়ে থামি। শেষ ইস্টিশনে গিয়ে আমরা থমকে দাঁড়াই। জাহাজের মতো নোঙ্গর ফেলি। চোখ বড় বড় করে তাকিয়ে দেখি ফেলে আসা জীবনকে। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা পৃথিবীর পথে হাঁটি। বাঁচার জন্য হাঁটি। স্বপ্ন নির্মাণ করতে হাঁটি। সেই হাঁটার কোনো বিরাম নেই। সেই বাঁচার কোনো শেষ নেই। সেই স্বপ্নের কোনো শেষ নেই। মানুষের বয়স যত বেশি হোক না কেন তবুও তার বাঁচার স্বাদ মিটে না। মানুষের যতই সম্পদ হোক না কেন তবুও সম্পদের লোভ তার কমে না। নারীর নেশাও তাই। পানির তৃষ্ণার শেষ আছে ভোগের তৃষ্ণার শেষ নেই। এদিক থেকে চিন্তা করলে আমরা মানুষরা একটা ঘোরের মধ্যে বেঁচে থাকি। মানুষ সব জানে সব বুঝে তবুও সব সময় অবুঝের মতই আচরণ করে। তাই সব সময় সে আপে করে। তারাশঙ্কর কবি উপন্যাসে জীবন সম্পর্কে একটি কথা লিখেছেন। “এই খেদ মোর মনে, ভালবেসে মিটলনা সাধ, কুলল না এই জীবনে, হায় জীবন এত ছোট কেনে? এই ভূবণে?” আমদের মহানবী (সাঃ) বলেছেন, “আদম সন্তানের পেট পিঠ কিছুতেই পূর্ণ হবার নয় কবর ছাড়া”।
মানুষ সপ্ন দেখে। সপ্ন দেখতে সে ভালোবাসে। বেঁচে থাকার জন্য সে স্বপ্ন দেখে। বিভিন্ন কায়দা কানুনে মানুষ স্বপ্ন দেখে। কেউ ঘুমের ঘোরে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে জেগে উঠে। স্বপ্ন দেখে কেউ চিৎকার করে উঠে। কেউবা জেগে জেগে স্বপ্ন দেখে। জ্ঞানীরা বলেন, ঘুমের ভেতর যে স্বপ্ন দেখা হয় তা আসল স্বপ্ন নয়; আসল স্বপ্ন হলো তা যা মানুষকে ঘুমাতে দেয় না। মূলত এর মধ্য দিয়ে ল্য সাধনে মানুষকে নিরন্তর কাজ করে যাওয়ার কথাই বলা হয়েছে। অলসতা কখনো মানুষকে সফল মানুষ করে না। পরিশ্রম আর অধ্যবসাই একজন মানুষকে সফল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
কেউবা ঘুমের ঘোরে উড়োজাহাজ চালায়। আবার বন্ধুরা মিলে পরস্পর স্বপ্নের গল্প বলে। কেউ বলে আমি ডাক্তার হব। কেউ বলে না আমি হব ইঞ্জিনিয়ার। আর অন্যজন বলে আমি হব বড় ব্যবসায়ী। আরেকজন বলে না আমি বিদেশে যাব এ দেশেই আর থাকব না। এদের কারো স্বপ্ন পূরণ হয় আর কারো হয় না। দেখা যায় যে বলেছে বিদেশ যাবে সে সারা জীবন দেশেই পড়ে থাকল। আর যে বলেছে আমি বড় ব্যবসায়ী হব সে বিদেশে দিয়ে বসে আসে। এর কিছুটা চেষ্টা, কিছুটা বাস্তবতা, নিয়তির নির্মমতা। আর ভাগ্যের লিখনকে তো কেউ খন্ডাতে পারে না।
ইতিমধ্যে আমাদের মাঝে নতুন বছর এসে হাজির হয়েছে। প্রত্যেক বছরের শেষে দিকে বিদায়ের একটা সুর ছড়িয়ে পড়ে প্রকৃতিতে। মানুষের প্রকৃতিটাই এমন যে সে পুরাতনকে আঁকড়ে থাকতে চায় না। তাইতো নতুনের জন্য তার এতো অপো। নতুনের জন্য তার এত আয়োজন। নতুনের জন্য তার এত ব্যস্ততা। পুরাতন যতই ভালো হোক না কেন তার কাছে আর ভালো লাগে না। সে নতুন বছরকে বিদায় জানাতে উঠেপড়ে লাগে। সারা বিশ্বের মানুষ এ আয়োজনে অংশ নেয়। বাংলাদেশও সে দৌঁড়ে পিছিয়ে নেই। সারাদেশের মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত। নতুন বছর উপলে পণ্যের কোম্পানীগুলো বিশেষ ছাড় ঘোষণা দিয়েছে ।
ছোটবেলায় মানুষ অনেক ধরণের স্বপ্ন দেখে। বড় হলে স্বপ্নগুলো এক এক করে ঝরে পড়ে। কিছুটা আগুন দেখে পতঙ্গের লাফিয়ে পড়ার মতো। কখনো শীতের রাতে শিশির মতো হয়ে ঝরে স্বপ্ন। কখনোবা বৃষ্টির ফোটা হয়ে। আর কখনোবা শুকনো পাতার মতো করে। তবুও মানুষ স্বপ্ন দেখে। সে কেবল স্বপ্ন দেখতেই থাকে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে স্বপ্ন দেখে। কণ্ঠনালিকে মৃত্যু আসা পর্যন্ত সে বেঁচে থাকতে চায়। বয়স বাড়ার সাথে সাথে মানুষের বেঁচে থাকার অভিলাষও বাড়তে থাকে। একটা স্বপ্ন পূরণ না হলে আরেকটা দেখা শুরু করে। স্বপ্নের ভেলায় চড়ে কাটে তার বেলা। তাইতো নীল আকাশের ধ্র“বতারা হয়ে মানুষের বুকে স্বপ্ন জ্বলে।


সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×