দোষ কার- পিতা-মাতার, শিক্ষা ব্যবস্থার, নাকি দেশের?
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর একটা বিশেষ কাজে "ঢাকা কলেজ" গিয়েছিলাম। ঢাকা কলেজ আমার কলেজ। এই কলেজে আমি পড়ালেখা করার সুযোগ পেয়েছি। নিউমার্কেট থেকে উইনার বাসে উঠলাম। আমার গন্তব্য শাহজাদপুর। আমার পিছনে একটা ছেলে বসা-যার গন্তব্য বসুন্ধরা। এক পর্যায়ে ছেলেটি স্টুডেন্ট ভাড়া নিয়ে কন্টাকটারের সাথে যা আচরণ করল যা দেখে আর শুনে আমিসহ অনেকেই থ হয়ে গেলাম। কথাগুলে বলতে আমার রুচিতে বাধছে। এটা ঠিক যে কন্টাকটাররা অনেক সময় ভাড়া নিয়ে ফ্যাচাল করে। তাই বলে আচরণে এত নিচে নেমে গেলে কি হয়। তাহলে শিক্ষার সুফল কি। শিক্ষা মানুষকে বিনয়ী হতে শিক্ষা দেয়। অহংকারী উদ্ধত আচরণ বর্জন করতে শিখায়। মোটকথা শিক্ষার মাধ্যমে মানুষের ভেতর আমূল পরিবর্তন সাধিত হবে এটাইতো কথা তাইনা। তাহলে শিক্ষা গ্রহণ করে আর লাভ কি। বর্তমান শিক্ষা ব্যবস্থার কি তাহলে একদল পশু তৈরীর কারখানা। বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষার সকল স্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করলে শিক্ষিত নামের এসব পশুরদের হাত থেকে অন্তত নিরীহ শ্রমিক আর সাধারণ মানুষ মুক্তি পেত বলে আশা করা যায়। এসব শিক্ষিত নামের পশুদের আচরন আর ভালো লাগে না। এরা ডিগ্রীধারী ঠিকই তবে আচরণে আর কর্মে পশুকে পর্যন্ত ছাড়িয়ে যায়। এসব পশুদেরকে মানুষ বানাবার জন্য নতুন পরিকল্পণা গ্রহণ করতে হবে। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল এবং কর্তা ব্যক্তিরা ভেবে দেখতে পারেন। তাইলেই বাংলাদেশ হবে বিশ্বের দরবারে একটা মডেল রাষ্ট্র। শিক্ষার সুফল ছড়িয়ে পড়ুক কথা কর্মে সব জায়গায়। জ্ঞানময় সমাজে চাই আলোকিত মানুষ।

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনমোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন