somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্র কিংবা নিরপেক্ষতার ছবক যারা দিচ্ছে তাদের থেকে সাবধান

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ মুহূর্তে যারা গণতন্ত্র কিংবা নিরপেক্ষতার ছবক দিচ্ছে তাদের কাছ থেকে সাবধান। ঠিক সাঈদীর বিচারের রায় ঘোষণার পর পরই যুদ্ধাপরাধীদের পক্ষের এক অংশ নিরপেক্ষতার ভান করছে। আর এক পক্ষ গণতন্ত্রের ছবক দিচ্ছে। বলছেন গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য হতে পারে না। তারা ভুলে গেছে বিচারের আগে জামাত শিবির সারাদেশে যে অরাজকতা তৈরি করেছিল, পুলিশ ও মানুষ খুন করেছিল সেই কথা। এখন পুলিশ যখন জনগণের জানমাল রক্ষায় নেমেছে তখন তারা গণতন্ত্রের কথা বলছেন। এ দলে বিশেষজ্ঞদের মধ্যে আছেন বরেণ্য সাংবাদিক সাদেক খান, কবি , প্রাবন্ধিক , তাত্ত্বিক ফরহাদ মজহার সহ অনেক জ্ঞানপাপী। আর তাদের পরিষদ বর্গ তো আছেনই।
ফরহাদ মজহার বোঝাতে চান জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড জায়েজ তাদের অধিকার বা মতামতের ভিত্তিতে। এজন্য জামাত শিবির যখন সারাদেশ ব্যাপি আতঙ্ক সৃষ্টি করেছিল জ্ঞানপাপীরা নীরব ছিলেন। এখন বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও আদর্শ সমুন্নত রাখার জন্য পুলিশ জনগণকে সহায়তা করছে সেটা জায়েজ নয়। তারপর বলছেন-শাহবাগের শান্তিপূর্ণ গণজাগরণ ট্রাইব্যুনালের বিচারের উপর প্রভার ফেলছে। মারহাবা (এটা ফরহাদ মজহারের প্রায় ব্যবহৃত শব্দ- আমিও মারলাম আরকি)! কিন্তু তখন জামাত শিবির যে বিচার চলাকালীন অর্থাৎ শাহবাগ জাগরণের আগে সারাদেশ ব্যাপি বিচারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল তখন কি বিচার ব্যবস্থার উপর কোন প্রভাব পড়েনি। সেই ভুলিয়ে দিয়ে আজকের পরিস্থিতির কথা কেন বলছেন। আর যারা নিহত হচ্ছে তাদের ব্যাপারে অবশ্যই সমবেদনা জানাতে হবে।
কিন্তু পুলিশ যে নিহত হচ্ছে সেটা কেন উল্লেখ করছেন না ছবক দাতারা। কারণ পুলিশবাহিনীর সদস্যরা এদেশের সন্তান। আমাদের মতো কারো ভাই, বা আত্মীয় স্বজন। আমাদের পারিবারিক, সামাজিক, স্থানীয় সংস্কৃতির চেতনাবোধ থেকে সরে এসেছি বলেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের যে সংস্কৃতিগত ঐক্যের কথা বলেছি সেটাই বাঙালির রাষ্ট্রিক চেতনা। এটাকে নস্যাত করছে যুদ্ধাপরাদীদের বিচারের বিরুদ্ধকারী চক্র। আর যারা জেহাদ করতে এসেছেন তারা মালপানি ছাড়া রাস্তায় নামেনি। জামাত শিবির বলতে যারা যে বিশ্বাসে জামাত শিবির করত সেটা তারা দেখেছে মিথ্যা। তাই জামাত শিবিরের সেই মানুষগুলো আর খুব একটা নেই। বাস্তবতা হচ্ছে ফরহাদ মজহার যে লাইনে কথা বলেন সেটা হচ্ছে ইমানের জোর খুব বড় ব্যাপার। সেটা শাহবাগ আন্দোলনকাররিদেরই আছে। আর যারা নিজেদের ন্যায় নীতির বিরুদ্ধে লড়ে তারা ইমানের জোর পাবে কোত্থেকে। তারপরও ফরহাদ মজহারের মত মানুষরা যে কল -কৌশল করে কিছু বলছেন যুদ্ধাপরাদীদের পক্ষে তাতে আমরা বুঝব ফরহাদ মজহারদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ছিল সেটা এখন আর ইমানের জায়গায় নেই।
আর এক পক্ষ নিরপেক্ষতার ভান করছে তারা যুদ্ধাপরাধের বিচারে আমাদের সমর্থনকে নমনীয় করার জন্য। কারণ আমাদের কঠোর অবস্থানকে কোনভাবে টলানো গেলে সেটা মনস্তাত্ত্বিকভাবে তাদের লাভ। এ মুহূর্তে যারা গণতন্ত্র কিংবা নিরপেক্ষতার ছবক দিচ্ছে তাদের কাছ থেকে সাবধান



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×