somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশীর মাদক গ্রহণের ইতিহাস মূল্যায়নের নির্দেশ

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঐশী একজন ঘোর মাদক সেবী। এটা বুঝতে এত বেশি দেরি হওয়ার কথা নয়। সে ভয়ঙ্কর রকম মাদকাসক্ত। পুলিশ বার বার চেষ্টা করেছে তার মা বাবার হত্যায় আর কে কে জড়িত ছিল তা বের করার জন্য। কিন্তু সে বার বার মিথ্যা তথ্য দিয়েছে পুলিশকে। পুলিশকে বিভ্রান্ত করেছে। সমস্ত পাঠক আশায় ছিল এ হত্যাকা-ে ঐশী ছাড়া আরও অন্য খুনীদের নামও জানা যাবে। কিন্তু সেটা জানা যায়নি। সেটা জানা যায়নি কারণ -ঐশী একাই এ হত্যাকা- সংঘটিত করেছে। কতটা নিষ্ঠুর ও ভয়ঙ্কর খুনী হলে সে তার মা-বাবাকে ঠা-া মাথায় খুন করতে পারে। একই সঙ্গে খুনের পর সব কিছু সুন্দরভাবে গোছ-গাছ করেছে। লাশ সরানো, লাশের রক্ত পরিস্কার করা, খুনে ব্যবহৃত অস্ত্রপাতি ধোয়ামোছা থেকে শুরু করে সবকিছু গুছিয়ে রাখা- এরপর সে ঠা-া মাথায় ঘর থেকে বেরিয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে খুব সুন্দরভাবে তার আত্মীয় -স্বজনদের ভুল-ভাল তথ্য দিচ্ছে।
শুধুমাত্র একটি কাজে তার মানবতা ছিল- যদ্দূর মনে হয় সে তার ছোট ভাইটিকে সেইভ করেছে। সম্ভবত তার প্রতি কোন নিষ্ঠুরতা দেখায়নি। আসল কথা হচ্ছে মা-বাবার লাশ সম্ভবত এ ছেলেটি দেখেনি। খুনের ঘটনাটিও সে দেখেনি। এ কারণে ঐশীর বানানো কথাই সে বলেছে- মা-বাবা ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে গেছে। এজন্য তার ভাইয়ের মধ্যে কোন ভাবান্তর ছিলনা হয়তো। যদি ছোট ভাইটি তা দেখত, কোন প্রতিক্রিয়া দেখাত বা কান্নাকাটি করত -তাহলে এই শিশুটির কি পরিণতি হত - সেটা আর একটা বিষয়। কারণ কাজের মেয়েটি- তার আপন জন নয় বলে নিরবে-নিভৃতে ওই পুলিশ দম্পতির খুনের ঘটনাকে মেনে নিতে পারে। অথবা এতবড় একটা খুনের ঘটনা দেখে তার থ বনে যাবার কথা। এছাড়া যে খুনী আপন মা-বাবাকে খুন করেছে সেখানে কাজের মেয়ে উল্টা পাল্টা করলে তাকে -খুন করা হবে না- এটা এমন কি। এ কারণেই মেয়েটি তখন ঐশীর সমস্ত আদেশ মেনে নিতে পারে।
এরপরও কাজের মেয়েটিকে খুনীর দোসর হিসাবে সন্দেহ করা যায়। কারণ এতবড় ঘটনায় সে আগাগোড়াই সঙ্গ দিয়েছে ঐশীকে। এছাড়া যখন তারা ঘর থেকে বের হয়ে গিয়েছিল- তখন সে ঐশীর সঙ্গ ত্যাগ করে পালানোর চেষ্টা করতে পারত। কিন্তু সে খুনী ঐশীকে কোথাও একটু ঘৃণা করেনি বা তার সঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করেনি। কেন করেনি , কাজের মেয়েটিও এত স্বাভাবিক ছিল কিভাবে তা আসলে জানা হল না।
এদের জিজ্ঞাসাবাদ করা হবে হবে-আর তা জানার অপেক্ষায় আছে মানুষ- কিন্তু কোথাও কোথাও কেউ কেউ খুনীর পক্ষ নিয়ে লেখালেখি করেছে। খুনীর বয়স নিয়ে -ঘাটাঘাটি করেছে। অনেকেই বলেন - পাপীকে নয় পাপকে ঘৃণা করার জন্য। কখন পাপীকে ঘৃণা করতে হবে আর কখন পাপকে ঘৃণা করতে হবে-তারও একটা স্থান কাল আছে। এটা অনেকটা অপরাধকে সমর্থন করা বা আস্কারা দেয়ার মত একটা উদ্ধৃত্তি। পাপ সংঘটিত হওয়ার আগেই এ কথা যত মূল্যবান পাপ সংঘটিত হবার পর এ কথা বলা আকাশ পাতাল পার্থক্য। কেন যে ঐশীর জন্য এত মায়া-মহব্বত দেখা গেল কোন কোন পত্র-পত্রিকায়- সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। এরা কারা? তাদের বয়সটা জানার কৌতূহলও হচ্ছে। আর তাদের এত মহৎ হবার কারণই কি।
কোন পরিস্থিতিতে, কখন পাপ ও পাপীকে ঘৃণা করতে হবে বা করতে হবে না তার হিসাবটা তারা না করেই এসব বলছে।
ঐশী এত বড় বিপর্যয় ঘটানোর পেছনে তার মা-বাবার মৃত্যু হলেও শেষপর্যন্ত তারাই দায়ি। শুধু তার মা বাবাকে এ কারণে কিছুটা ছাড় দেয়া যায়- তারা মেয়েটিকে অনেক ভালোবেসেই হয়ত তাকে অবাধ স্বাধীনতা দিয়েছে। যা হজম করাটা ঐশীর পক্ষে সম্ভব হয়নি। কিংবা ঐশী বুঝেও তার চার পাশের সমাজ বাস্তবতাটা মানতে চায়নি। তার মা-বাবার অঢেল টাকায় সে যা করত তাতে বোঝা উচিৎ ছিলো ঐশীর চারপাশে হাজারো দুঃখ-কষ্ট সয়ে কত মানুষ এদেশে জীবন কাটাচ্ছে। ঐশী কিন্তু এটা বুঝবে না - তা হতে পারে না। তাকে দেখে মনে হয় না- সে ইমেসিউরড। সে যে সব জায়গায় ঘোরাফেরা করেছে - তাতে সে অনেকটাই একজন পরিণত মানুষ হবার মত সব কিছু দেখেছে। যেটা তার চেহারার মধ্যে পরিস্কার। এমন কি মা-বাবাকে খুন করার পরও সে তার জগৎটা ফিরে পেতে চায়নি। সে এতকিছুর মধ্যেও তার মা-বাবাকে খুনের বিষয়টি পরিস্কার করেনি। এলোমেলো তথ্য দিয়েছে। বার বার।
এতদিন পর আদালত ঐশী রহমানকে হাসপাতালে রেখে তার মানসিক অবস্থা ও মাদক সেবনের ঘটনা মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে চিকিৎসকে পরার্মশ অনুযায়ী তাকে মনরোগ বিশেষজ্ঞ দ্বারা কাউন্সিলিং করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদালত এটা বুঝতে পেরেছেন। এজন্য আদালতকে ধন্যবাদ জানাতেই হয়। কারণ মা-বাবা হত্যার পরও ঐশীর মধ্যে যে মানবতাবোধের কোন পরিচয় পাওয়া যায়নি তা ছিল ভয়ঙ্কর। পেশাদার খুনীকে সে হার মানিয়েছে -মিথ্যা বলার খেলায়। অনেক খুনী আছে যারা খুন করার পর বলে, এবার আমাকে শাস্তি দাও। আমি এই এই অপরাধ করেছি। এটা হয় যখন খুনীর ক্ষোভ মিটে যায়। পুলিশ যখন ঐশীর সঙ্গে কথিত সহযোগীদের নাম বার বার চেষ্টা করেও বের করতে পারেনি তখন পরিস্কার বোঝা যায় ঐশী একাই এই খুন সংঘটিত করেছে। এজন্য সে নিখুঁতভাবে খুনের পরিকল্পনাটি করেছে। খুনের পরবর্তি একটা গল্পও সাজিয়েছে।
টাকা অনেক মানুষেরই আছে। ঐশীর পিতার চেয়ে বেশি টাকা অনেকের থাকে। কিন্তু সব মেয়ে ঐশীর মত হওয়ার নজির সমাজে একটাও নেই। কিন্তু ঐশী তাই হয়েছে।
পুলিশের অবৈধ আয়ের কথা যেমন বলা হচ্ছে অর্থাৎ ঐশীর বাবার অঢেল টাকা। যেটা ঐশীকে বিপথগামী হতে সহায়তা করেছে। অন্যদিকে ঐশী বিপথগামী হয়েই পেয়েছে ঢাকা শহরের স্তূপ স্তূপ মাদকের হাতছানি। মাদকাসক্ত বন্ধু। ইত্যাদি।
এ মাদকই ঐশীকে জীবন ও জীবনবোধ থেকে বিচ্ছিন্ন করেছে। যদিও পুলিশের টাকা নিয়েই বেশি কথা হয়েছে। মাদক নিয়ে কথা হলেও তা কম। ঢাকা শহর শুধু রাজধানীই নয় মাদকের রাজধানীও বটে। এদেশের এক বিশাল অংশ তরুণকে এক সময় ব্যাপকভাবে মাদকাসক্ত করেছিল ফেনসিডিল। সেই ফেনসিডিলের জায়গা এখন দখল করেছে ইয়াবা। পুলিশ অফিসার মাহফুজুর রহমানের টাকাকে দূষলেই হবে না। তার আগে এই মাদকের জায়গায় হাত দিতে হবে। এজন্য একা একজন পুলিশ অফিসার দায়ি নয়। দায়ি পুরো আইন শৃঙ্খলাবাহিনী। দায়ি যে রাষ্ট্র মাদককে আস্কারা দিচ্ছে পুলিশের আয়ের আর একটি উৎস হিসাবে।
এখন হাইকোর্ট নির্দেশ দিয়েছে ঐশী রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেখে মা-বাবার হত্যাকা-ের আগে ও পরে তার মানসিক অবস্থা এবং মাদক নেওয়ার ইতিহাস মূল্যায়ন করতে নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, সমাজকল্যাণ সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ বিবাদীদের এই নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু পুলিশ কেন বুঝেনি মাদকে আসক্ত একটি মানুষের প্রকৃতি। কিভাবে জেরা করতে হবে। যার কাছে পুলিশের সব কৌশলই ব্যর্থ হয়ে গিয়েছিল স্বীকারোক্তি আদায়ের। ফেনসিডিলের পর ইয়াবাকে এভাবে প্রশ্রয় দিয়ে আইনশৃঙ্খলাবাহিনী গোটা একটি প্রজন্মকে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে না। যে পরিণতি থেকে রক্ষা পেল না পুলিশ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×