somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একেই কি বলে মিডাস টাচ ?

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইনটেরিওর ক্যাফে নাইট

মিডাসের মতোই কিছু কিছু মানুষের অঙ্গুলী স্পর্শে সত্যিই যে কোনো জিনিস সোনা হয়ে ওঠে । এইমাত্র ইনটেরিওর ক্যাফে নাইট মুভুটি দেখার পরে একথাই মনে হচ্ছে । নাসিরুদ্দিন শাহের অনবদ্য অভিনয় গুনে এই আপাত সাধারণ মিনিট বারোর ফিল্মটি অসাধারণ । হয়ে উঠেছে । যদিও অন্যান্য কলাকুশলীরাও যথাযথ , তবু একথা বলছি ।


ছবি শুরু হয় 'কতদিন পরে এলে একটু বসো' গানটির হাত ধরে । তিরিশ বছর পর কেউ যদি পুরানো বান্ধবীকে সামনে দেখে তাহলে তার মুখের অভিব্যক্তি কেমন হবে ? আমি ঠিক কল্পনা করতে পারছিলাম না । নাসিরুদ্দিন শাহের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মনে হয় এরথেকে আলাদা কিছু হবে না ! ছবিতে নাসিরুদ্দিন শাহ একটি ক্যাফে চালান । সেখানে হঠাৎই তাঁর পুরানো বান্ধবীকে আবিষ্কার করেন যার সাথে তিরিশ বছর আগে কোনো এক ক্যাফেতেই বিচ্ছেদ ঘটে । এরপর গল্প এগিয়ে চলে এই দুটি চরিত্রের কথোপকথনের মাধ্যমে । অধিরাজ বসুর প্রথম ছবি এটা । এই ছবিতেই তাঁর স্বকীয়তার ছাপ ফুটে উঠেছে ।ছবিতে নাসিরুদ্দিন শাহ ছাড়াও শারলিন , শ্বেতা ও নভীনের অভিনয় মনে রাখার মতো । ভালো লাগে তাঁর গল্প বলার স্টাইল ।এককথায় নাটক , সম্পর্ক আর ভালোবাসার এক দারুন মিশ্রন এই ছবিটি । ' চিনি ' যে গল্পে প্রপ হিসাবে ব্যবহার হতে পারে সেটা এই ফিল্ম দেখে শিখলাম । সত্যি জীবনের কত মিষ্টতাই চোখের জলে ধুয়ে যায় ! গল্পটা আর বললাম না । শেষে নাসিরুদ্দিনের চরিত্রটি ভাবতে থাকে যেদিন বান্ধবী তাঁকে ছেড়ে চলে যায় সেদিন তাঁর হাতে বান্ধবীকে আটকানোর মতো কিছু ছিল না । কিন্তু আজ , তিরিশ বছর পর কি উচিত হবে বান্ধবীকে আটকানো ? কি করবেন তিনি ? তো স্যর , ম্যাডাম যদি কেউ আমার এই লেখাটা পড়েন আর এই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয় তবে নিজের মিনিট বারো সময় খরচ করে দেখে নিন ফিল্মটি । নীচে লিঙ্ক দিলাম ।
https://youtu.be/23KufSqo6cQ

Film - Interior Cafe Night
Director - Adhiraj Bose
Cast - Naseeruddin Shah
Shernaz Patel
Naveen Kasturia
Shweta Basu Prasad




বি : দ্র - এটা ফিল্ম রিভিউ লিখিনি । শুধু আমার ভালো লাগাটা শেয়ার করলাম আপনাদের সাথে ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×