
নীল নয়নের যোজন দূরের মেঘ
মর্জি মাফিক স্বপ্ন ঝরাস চোখে
কার সাধ্য তখন তোকে রোখে ?
নীলছায়ায় ঢাকতে পারিস আগুণরঙা শান্তদুপুর
টাপুর-টুপুর জলমিছিলে জনমিছিল থামাতে পারিস
শেষশীতে এসে বসন্তকে আটকে রাখিস !
তোর নভোগন্ধে সিক্তবাতাস পাঠাস কাছে
চমক-দমক বিদ্যুতের দেখাস ঝিকির-মিকির
ভালোই জানি জলযাপনের তোর ফন্দিফিকির !
আসলে উথাল-পাথাল তুলিস বাড়াতে উদ্বেগ
তুই স্বপ্নের মধ্যে স্বপ্ন গভীরতম
জেনেছি , তুই আমার সুদূরবর্তী নিকটতম ।
( সবাইকে বসন্ত পঞ্চমীর আগাম শুভেচ্ছা জানাই । সবাই খুব ভালো থাকুন , )
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



