একে অন্যের ঘ্রাণ নিচ্ছে নিঃশ্বাস , প্রশ্বাস!
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিল্পী -- A. Rastogi
জীবন-বীমার কিস্তি সাজাই
চাই না করতে ভুল
এমন সময় পাঠিয়ে দিলি
একগুচ্ছ ফুল!
যখন ছাড়াতে চাই
আমি কবিতা থেকে হেঁয়ালি
তুই ,কেনো তখনই শব্দ-নৌকার
নোঙর বেঁধালি!
পুরানো ইমারতের গায়ে
দেখি , লেপ্টে আছে রক্তাক্ত-প্রেম
তুই দেখাস , উঠনে ঝরেছে
শিশিরের হেম!
যতো আমি পা'য়ে-পা'য়ে
দুঃখের হাত ধরে চলি
তুই ততো নিয়ে যাস
'গালিবের' গলি!
হারায় রাখালিয়া সুর
গুমরে মরে রাধার অভিমান
তুই বলিস , পাখিরা গাইছে
ভালোবাসার গান!
ঝর্ণার শীতল ছোঁয়ায়
পাহাড়ের বুকে ওঠে শিহরণ
বোঝালি , অশ্রু-ভেজা পথেই আসে
প্রেমিক সুজন!
বৃষ্টির নির্নিমেষ মুখরতায়
নিবিড় থেকে নিবিড়তর আহবান
বাতাসের ছন্দে নেচে উঠছে
ভেজা গোলাপবাগান!
আত্মার বন্ধন অমর
সুদৃঢ় তাই ভালোবাসার রাশ
একে অন্যের ঘ্রাণ নিচ্ছে
নিঃশ্বাস , প্রশ্বাস!
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন