আজকাল চাঁদের আলোয় আর জ্যোৎস্না হয় না।
৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকাল চাঁদের আলোয় আর জ্যোৎস্না হয় না।
ম্যার ম্যারে হলদেটে আলোয় ভরে থাকে চারিপাশ।
দুজনকে চেনে যায় না ওই আলোয়।
সবই ক্যামন জানি, আলিক লাগ।
এই যে তুমি বসে আছ পাশে,
মনে হচ্ছে, এই তুমি সেই তুমি নয়,
অন্য কেউ, অচেনা কোন জন।
অচেনা কেউ আমার কাঁধে মাথা রেখে
আকাশ দেখছে, মৃত আকাশ।
যে আকাশে কোন এক কালে
তারারা ঝলমল করত, বিজ্ঞানীরা
খুঁজে ফিরতো অচেনা কোন নক্ষত্র।
সেই আকাশে আজ ছেয়ে আছে
দশ মাসের পোয়াতি এক ধুসর মেঘ।
ধুলায় ধূসর এই পৃথিবী, জলের আয়নায়
ধরা দেয় তার অসচ্ছ ক্লান্ত মুখ।
ভারি নিশ্বাসের মত লু হাওয়ায়
আমাদের ঘিরে খেলা কর।
তোমার আঁচল আর হাওয়ায়, ওরে না,
নেতিয়ে পড়ে রয় তোমারি পাশে ।
বিষাক্ত মৃত গোখরো সাপের মতো ।
তোমাকে চাওয়ার ছলে হাত বাড়ালে,
ও হাতে এক রাশ ধুলা এসে জমা হয়।
শিশিরের বদলে ছাই জমে শুঁকনো,
পুড়ে যাওয়া ঘাসের ডগায়।
যে হাসি আমাকে বলগা হরিণের
মত ছুটিয়ে নিয়ে যেত,
যে আঁখির মায়া আমায়
কাঁদাত, হাসাত, ভাবাত,
যে স্পর্শ, ছুটিয়ে দিত আনন্দের ফল্গুধারা,
আজ তা বড়ই আহেতুক, মূল্যহীন।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন