
তোমার দীর্ঘ কালো চুল,
মিছ মিছে কালো চুল
আমাকে ডুবিয়ে দেয় ঘোর অমাবস্যায়।
তোমার আয়ত চোখ,
দীঘির কালো জলের মত
শান্ত তিক্ষ চোখ,
আমাকে বিদীর্ণ করে দেয় শতবার।
তোমার আলিঙ্গন,
অস্থি গুড়িয়ে দেয়া আলিঙ্গন।
অজগরের মত সাপ্টে ধরছিল,
আমার চিৎকার মিলিয়ে যায় তোমার শীৎকারে।
তোমার সংখলিত আঁচল,
আমাকে টেনে নেয়
ফাঁসির আসামির মতো, তোমারি গহ্বরে।
তোমার নিশ্বাসের উষ্ণ ভাপ,
আমাকে বিষিয়ে দেয়
তপ্ত বিষের তীব্র ছোবলে।
ঠোঁটের কোনায় ঝুলে থাকা সেই হাসি,
যা কখনো মোনালিসাকেও হাঁর মানিয়ে দিত,
তা আজ হায়নার অট্টহাসির মত
বীভৎস, ভয়ংকর, ক্লান্তিকর।
আমাকে তাড়িয়ে ফেরে অবিরত।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



