
সময়টা লেগে গেল দুই যুগ
অনন্ত কাল যে প্রেম বুকে চেপে
নিরবে প্রকাশ করেছি স্বপ্নের গভিরে।
অবদ নিষ্পাপ যে প্রেম তরতরিয়ে
ডাল পালা গজিয়ে বেড়ে গেছে অবলীলায়
প্রকাশের নির্মম ব্যার্থতা যে প্রেম পেয়েছে গতিময়তা
আজ তা প্রকাশিত শুন্য মরূদ্যানে।
সময়ের স্রোতে ভেসে যাওয়া দুটি প্রান
আবলিলায় এক হতে পারেনা।
বিধাতার বেধে দেয়া রাসয়নিক ঘনত্বের
শৃঙ্খলে বন্দি দুজনা বয়ে চলে অবিরাম।
সাধারনের ভিড়ে ছুটে চলে দুজনি
অসাধারন হয়ে ওঠার চাঞ্চল্যে সাবধানী
দুটি হাত কখনই এক হয় না।
চোখের ভাষা সমাহিত হয় বৈরিতার তাপে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




