
বিশ্বাস করো তোমাকে পাওয়ার জন্য
মাঝ গঙ্গায় ডুব দিয়েছিলাম
মাঘের কনকনে ঠান্ডায় নৈবদ্য দিয়েছিলাম
কৈলাসের চুড়ায় এক পায়ে ঠায় দাড়িয়ে।
ভরা পূর্ণিমায় নিজেকে উৎসর্গ করেছিলাম
আকাশ গঙ্গার পদতলে
বিশ্বাস করো তোমার জন্য
বাগানের কোন ফুল আমি ফুটতে দেয়নি।
সকল কলি না ফোটার বেদনায় কেপেছে থরথরিয়ে
নিষ্ঠুর শাসকের মতো চেপে ধরেছি তাদের টুটি
জনপদ থেকে জনপদ ভাসিয়ে দিয়েছি রক্তগঙ্গায়
সূর্য কে করেছি পদনত, চাঁদ কে দিয়েছি মুক্তি
অহর্নিশি প্রদিক্ষনের দায় থেকে।
লক্ষ কোটি প্রত্যাশিতের ন্যায় আমিও একজন
যে জ্ঞ্যান শুন্য হয়েছিল তোমারি প্রেমের মোহে
বিবশ ছিলাম অনন্তকাল ধরে
কে এক জন বলেছিল খেজুর পাতায় লক্ষ্য বার
তোমার নাম লিখে ভাসিয়ে দিলে
তবেই তুমি দেখা দাও,
সারা জাহানের সব খেজুর পাতায়
কেবল তোমারি নাম লখেছি
ভাসিয়ে দিয়েছি সহস্র জল ধারায়।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



