আচ্ছা আমি কি ব্লগার , মাথা চুলকাতে চুলকাতে মাথার সব চুল মোটা মুটি ছিরে ফেলেছি এর পর টাকের চামড়া ধরে টানা টানি করছি নিজেকে ব্লগার প্রমানের জন্য যথেচ্ছা যুক্তি সাজাচ্ছি কোন যুক্তি সঠিক হচ্ছে না, নিজেকে কি ব্লগার হিসেবে পরিচয় দিতে পারি? এটাও ভাবনার বিষয়। এইতো সেদিন এক ছেলে বেশ গর্বের সাথে নিজের কার্ড দেখাল যেখানে আত্মপরিচয় হিসেবে লেখা আছে ব্লগার শুধু কার্ড দেখিয়ে সন্তুষ্ট নন তিনি গর্বের সাথে বললেন আমি ব্লগার, ব্লগে লিখি, আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করলাম কি লেখেন তিনি স্বাভাবিকের থেকে অনেক বেশি মাত্রায় গাম্ভীর্যের সাথে বললেন রাজনৈতিক পর্যালোচনা, আমি আর বিনিত ভাবে বললাম শুধু এটাই অন্যকিছু এই যেমন কবিতা গল্প বা ভ্রমন কাহিনি বা রম্য কথন , তিনি তাচ্ছিল্লের সাথে বললেন আরে ধুর এই গুলা সব আবাল গোত্রের প্রানীরা লেখে এদের ব্লগার বলা যায় না। আমার দিকে চক্ষু সরু করে বলল আপনি কি ওই সব আবাল গোত্রের কেউ? আমি যার পর নাই লজ্জিত হয়ে কিঞ্চিত মাথা নারিয়ে স্বীকার করলাম জি আমিও লিখি এই কিছু ববিতা (কবিতা বলতে গিয়ে হরবরিয়ে ববিতা বলে ফেলেছিলাম) তিনি অত্যাধিক বিরক্ত হয়ে বললেন এই সব আব্লামি ছেরে লাইনে আসেন। যাই হোক আমি নিজেকে কিছুদিন হোল বল্গার ভাবতে শুরু করেছিলাম কিন্তু ভদ্রলোকের তাচ্ছিল্য আমাকে ভাবতে বাধ্য করেছে আমি ব্লগার নই। তার পরেও মানুষের মন তাকে তো আর থামান যায় না আমি নিজেকে বারংবার প্রশ্ন করছি আমি কি ব্লগার??
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



