এক জোড়া দন্ডিত চোখ
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক জোড়া দন্ডিত চোখ
তোমার দন্ডের অপেক্ষায়
দিবা রাত্রি প্রতীক্ষমাণ থাকে
তোমার পথচলা, তোমার হেসে গড়িয়ে পরা
তোমার এলো চুলের দুস্টুমি দুস্টুমি খেলা
বাতাসের সাথে, অদ্ভুত এক নেশার মতো
নেশার মায়াজালে আবধ্য রাখে
চোখ দুখানি রক্ত জবার ন্যায় রঙ্গিন হয়ে
অপেক্ষমান তোমা হতে নিক্ষিপ্ত
এক পলকের চাহুনির অপেক্ষায়
ওই কাজল কালো আখির কোনায়
যে অভিমান খেলা করে, মৃদু দুস্টুমির ছলে
বাঁকা চাহুনিতে ঘায়েল করে প্রতিক্ষমান এই
জোড়া চোখ দুখানি কে। ঘৃনা না কি ভালোবাসার
বানে ঘায়েল করে বুঝে ওঠার আগেই
সম্মুখ সমরে সে পরাজিত।
এক জোড়া দন্ডিত চোখ অনন্তকাল ধরে
অপেক্ষমান তোমার ঠোঁটের ফাঁক গলে
সুর্যের প্রথম আলোর মতো উদ্ভাসিত
দিপ্তিময় হাসির অপেক্ষায়।
এক জোড়া দন্ডিত চোখ তোমাকে মেপে নেয়
গানিতিক সূত্রের কাটা কম্পাসের কাটায় কাটায়
ব্যাসার্ধ গোলার্ধের এক চুলো কম বেশি পায় না
ভরা পুর্নিমায় তাড়ির নেশায় মাতাল
এক জোড়া দন্ডিত চোখ তোমাকে খোজে
মহুয়ার গন্ধে টলমলে কোন ছায়ার ভাঁজে ।
" এক জোড়া দন্ডিত চোখ " এই লাইন খানা চুরি করা। কোন এক কবির কবিতা থেকে"
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন