ব্লগে আমি দশ বছর পুর্ন করে ফেলেছি এটা আজ এই মাত্র খেয়াল করলাম। ব্যাপারটা আমাকে ভাবায়, সাধারনতো আমি কোথাও এতো দিন টিকে থাকি না, ব্যাপারটা বেশ আনন্দ দায়ক। আমি অনেক আনন্দিত।
চুল চেরা বিশ্লেসান করা ঠিক হবে না যে কি পেলাম কি পেলাম না, যা পেয়েছি দুহাত ভরে পেয়েছি, সবই ভালোবাসা। কেউ ভালোবেসে দু চার কথা শুনিয়ে দিয়েছেন, কেউ ভালোবেসে পাশে টেনে নিয়েছেন, এই রকম ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার সেই দিক থেকে আমি অবশ্যি ভাগ্যবান।
আমি মূলত নাট্য মঞ্চে কাজ করি, আমার গ্রুপের নাম খেয়ালী নাট্যগোষ্ঠী। নাটকে কাজ করতে আমি কখনোই ক্লান্ত হই না, মাসের ২০ দিন আমার রিহার্সাল থাকে, সেই সারাদিন অফিস করে, ছয় কিলোমিটার বাস জার্নি করে দুই ঘন্টা রিহার্সাল করে আবার সেই একই ছয় কিলোমিটার ফিরে আসা অনেক কঠিন ব্যাপার কিন্তু অবাক করা বিষয় আমার ক্লান্তীবোধ হয় না অবশ্য অনেকেই বলতে পারেন ছয় কিলোমিটার কি বা এমন দুরত্ব ঢাকার জ্যামের কথাটাও মাথায় রাখা জরুরী সেই সাথে সারাদিন অফিস করার ধকল।
ঠিক তেমনি আমার ব্লগে লিখতে তা যাই লিখি মানসম্মত বা অখাদ্য আমার ক্লান্তিবোধ হয় না, এমনো আছে আমি অনেক রাতে লিখে সকালে পোষ্ট করে দেই। মিথ্যা বলবো না মাঝে মাঝে খারাপ লাগে যখন কেউই আমার লেখা পড়েন না, বুঝে যাই উহা পাতে তোলার মতো না। এতে আমি দমে যাই না, আমি লিখি মোন খুলেই লিখি। আবার যখন দেখি অনেক লোক আমার লেখা পড়ছে, ভালো লাগে পাঠকের কাছাকাছি যেতে পারার জন্য। আমাকে সাতান্ন জন সন্মানীত ব্লগার ফলো করছেন আমি কৃতজ্ঞ তাদের কাছে। আমার মতো তুচ্ছ একজন মানুষকে তারা অনুসরণ করছেন। আমার বানানে অনেক সমস্যা, এটা আমি জানি, কিছু সমস্যা হয় আমার অজ্ঞতার জন্য কিছু সমস্যা হয় আমি এখনো সঠিক ভাবে টাইপ করতে না পারার ব্যার্থতায়।
আমার বয়স এখন বেয়াল্লিশ, এই বয়সে আমার বেশির ভাগ বন্ধুরা শহর জীবনে গাড়িবাড়ি বিপুল অর্থ নাম ও যশের বাহক হয়ে আছেন আমি তাদের তুলনায় হাজার মেইল দূরে আছি, এর জন্য হালকা নিজেস্ব দুঃখবোধ ও নিজ গৃহে নিন্দার সম্মুখীন হই কিন্তু যখন আমি ওদের সাথে কথা বা আলোচনা করতে যাই আমি দেখি ওরা আমার থেকে অনেক পিছিয়ে আছে রাজনৈতিক সামাজিক জ্ঞ্যানের কাছে যা আমি পেয়েছি এই ব্লগ থেকে। ওদের সাথে যখন গল্প করতে বসি ওদের আলোচ্য বিষয় থাকে কার হাটুতে ব্যাথা, কার ডায়াবেটিস হাই, কার কোলস্ট্রল কতো, কে প্রতিদিন কতোটুকু ওজন কমালো, কার বাচ্চা কি রেজাল্ট করলো, নতুন কোন গাড়িটা কিনলো এর সাথে অতিরিক্ত মুখরোচক আলচ্য বিষয় থাকে বউয়ের সমালোচনা এর বাহিরে এদের জ্ঞ্যান সীমিত, নাই বলবো না কিন্তু সীমিত আমি অবশ্য বলছি না আমার জ্ঞ্যান আসিম, কিন্তু অনুভব করি ওদের থেকে আমি একটু বেশি জানি এর পুরা কৃতিত্ব যায় এই ব্লগের উপর।
গতো এপ্রিলে আমি দ্বিতীয়বারের মত করনায় আক্রন্ত হলাম, যথারিতি নিজ গৃহে কারাবাস। সঙ্গী ছিলো এক দেড়শত বই আর একটা ল্যাপটপ, যাহা দিয়ে আমি প্রতিদিন না হলেও মাঝে মাঝে বন্দি কালীন সময়ে ব্লগে যাতায়েত করতাম, ব্লগে লগইন করার সময় আমার মনে হতো আমি লগইন করছি না একটা জানাল খুলছি যা আমাকে মুক্তির স্বাদ দিবে।
ধন্যবাদ সবাই কে , ধন্যবাদ সামহোয়্যারইন কে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২১ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



