আমার মৃত্যু ঘটেছে
০৯ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতো রাতে আমার মৃত্যু ঘটেছে
অনন্তকাল ধরে অপেক্ষায় থাকার পর
ঠিক মধ্যরাতের কোন এক প্রহরে
বিশাল শিংধারি কোন পুরুষ এসে বলে নাই
সময় হলো এই বার উঠে আসো
অনন্তের পথ প্রতিক্ষ্যায় তোমার
কোন অস্পষ্ট আধার এসে ছুয়ে দেয় নাই চোখের পাতা
সব ছিলো পরিষ্কার ঝা চকচকে
মেনিটার ম্যাও ম্যাও শুনছিলাম ঠিকি
সুজুগ বুঝে জমিয়ে রাখা দুধের রফা দফা করে
আমারই মৃত শরিরের উপর বসে পা চাটছিল
মাঝে মাঝে গড়গড়িয়ে কৃতজ্ঞতা জানান দিচ্ছিল
ঘন সবুজ শ্যাওলায় আবৃত ভাংগা পাচিলের কোল ঘেসে
আহাতো চার পায়ার উপর চিত হয়ে
অবিন্যস্ত ভাবে পরে থাকা মৃত লাশটা আমারি
নীল ডাসমাছি হা করা মুখের ভেতর
ফাইটারের গতি নিয়ে ভো করে ডাইভ মেরে
শো করে নিপুন দক্ষতায় ফিরে এসে
নিজের কৃতিত্বের জানান দিচ্ছে
শুকিয়ে বুড়িয়ে যাওয়া ন্যাতানো ঠোট টা কে রানওয়ে করে
পিপড়ে দল অজানা সংকেতে জেনে গেছে
দল বেধে তারা মার্চ করে আসছে
নগদ কিছু মাংসের আসায়
আগাম বর্ষার মজুদ বৃদ্ধের তাগিদে
এই শহরের কেউই জানেনা কাল যে ছিলো
আজ সে নেই, একদম নেই
কেউই জানতেও চায় নাই
নিরব প্রতিক্ষায় আধা নিস্প্রভ দৃষ্টি মেলে চেয়ে থাকে লাশটি
যে কাল আমি ছিলাম
কারো বিশ্বাস ভাঙ্গার কারন ছিলাম
কারো দির্ঘ নিশ্বাস ছিলাম ,প্রেমিক ছিলাম
সে আজ কেবলি পচে যাওয়া লাশ
সৎকারের অপেক্ষায় ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন