somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সোফা ও আমার দুই বোউ

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার বাসায় ৩ সিটের সোফা। আমি বসেছিলাম এক সাইডে, অন্য সাইডে ছিলো আমার বউয়ের সুন্দরী কাজিন। মাঝখানটা ফাঁকা। বেড়াতে এসেছে সবাই। আমরা গল্প করছিলাম।

আমার বউ অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরেই আমাদের এই অবস্থায় দেখে দিকে রাগী চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর কী জানি বিড়বিড় করতে করতে রুমে চলে গ্যালো। আমিও দ্রুত উঠে রুমে গেলাম। জিজ্ঞেস করলাম, ‘কী হইছে?’

বউ চুপচাপ। খেয়াল করলাম তার চোখ লাল হয়ে গেছে। গলার রগটাও কেমন ফুলে ফুলে উঠছে। রেগে গেলেই তার এমনটা হয়। আমি ভয়ে ভয়ে বউয়ের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছিলাম। তখনো আমি জানি না যে, কী হচ্ছে!

ওর এমন ব্যবহারে আমি মিনমিন করতে থাকি। হঠাৎ বউ বলে উঠলো, ‘তার সাথে সোফায় বসতে তো ভালোই লাগছিলো, তাই না? যাও, গিয়ে বসে থাকো। আমার সামনে আর আসবা না।’

এই কথা শুনে আমি বললাম, ‘ওকে! তুমি এত সহজে রাজি হবা, বুঝি নাই। যাইতেছি।’

এর পর আমি সোফায় বসে বউয়ের সুন্দরী কাজিনের সাথে বসে গল্প করতে থাকলাম। বউ আড়াই মিনিটের মধ্যেই ব্যাগ গুছিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। বললো, ক্যারেকটারলেস কোথাকার! তোরে তালাক দিলাম।

সবাই আমার বউকে বোঝানোর চেষ্টা করলো। কিন্তু বউ বুঝলো না। সে একটা গালি দিয়ে ব্যাগ নিয়ে চলে গেলো। তার কিছুদিন পরেই তালাকের নোটিশ পেলাম।

এই ঘটনার পর আমি খুব ভেঙে পড়লাম। সবাই আমার অবস্থা দেখে আমার বউয়ের সেই কাজিনের সাথেই আমাকে বিয়ে দিয়ে দিলো।

বিয়ের এক বছরের আমার নতুন বউ ওর কাজিন, মানে আমার সুন্দরী এক্স বউয়ের পরিবারের সবাইকে দাওয়াত দিলো। এক্স বউয়ের সাথে আমি সোফায় বসে গল্প করছিলাম। নতুন বউ বাথরুম থেকে বের হয়ে আমাদের আমাদের এই অবস্থায় দেখে দিকে রাগী চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর কী জানি বিড়বিড় করতে করতে রুমে চলে গ্যালো। আমিও দ্রুত উঠে রুমে গেলাম। জিজ্ঞেস করলাম, ‘কী হইছে?’

নতুন বউ চুপচাপ। খেয়াল করলাম তার চোখ লাল হয়ে গেছে। গলার রগটাও কেমন ফুলে ফুলে উঠছে। রেগে গেলে আমার এক্স বউয়ের মতো তারও এমনটা হয়। আমি ভয়ে ভয়ে নতুন বউয়ের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছিলাম। তখনো আমি জানি না যে, কী হচ্ছে!

ওর এমন ব্যবহারে আমি মিনমিন করতে থাকি। হঠাৎ নতুন বউ বলে উঠলো ‘তার সাথে সোফায় বসতে তো ভালোই লাগছিলো, তাই না? যাও, গিয়ে বসে থাকো। আমার সামনে আর আসবা না।’

এই কথা শুনে আমি বললাম, ‘ওকে! তুমি এত সহজে রাজি হবা, বুঝি নাই। যাইতেছি।’

এর পর আমি সোফায় বসে এক্স বউয়ের সাথে গল্প করতে থাকলাম। নতুন বউ আড়াই মিনিটের মধ্যেই ব্যাগ গুছিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। বললো, ক্যারেকটারলেস কোথাকার! তোরে তালাক দিলাম।

সবাই আমার নতুন বউকে বোঝানোর চেষ্টা করলো। কিন্তু নতুন বউ বুঝলো না, সে একটা গালি দিয়ে ব্যাগ নিয়ে চলে গেলো। তার কিছুদিন পরেই তালাকের নোটিশ পেলাম।

এই ঘটনার পর আমি খুবই ভেঙে পড়লাম। পরিবারের সবাই আমার অবস্থা দেখে আমার নতুন বউয়ের কাজিন, মানে আমার এক্স বউয়ের সাথেই আমাকে আবার বিয়ে দিয়ে দিলো।

এখন আমার নতুন এক্স বউ... মানে আমার বর্তমান এক্স বউ... না না, আমার নতুন কিন্তু পুরাতন এক্স বউ... ধুর বাল, বলতেই পারতেছি না!

এসব বাদ, শুধু বউ-ই বলি।

বউ আমাকে বাসর রাতে চিৎকার করে বললো আর এমন বিয়ের চক্র শুরু করলে আমাকে শুটিয়ে লাল করে দেবে। এই শুনে আমি ওকে জড়িয়ে ধরলাম। ও শান্ত হয়ে এলো। আমি ওয়াদা করলাম, আর এমনটা হবে না।

এই দফায় তিন বছর পার করে ফেললাম আমরা। বউ আর ওর কাজিনকে দাওয়াত দেয় না। আমি দাওয়াত দিতে বললে গালাগালি করে। কিন্তু আমি তো বুঝি, এই গালাগালিটা বউ কেন করে! আসলে ও আমাকে আর হারাতে চায় না।

একটা মানুষ এতটা ভালো কীভাবে বাসতে পারে!

#সংগৃহীত এবং কপি পেস্ট দোষে দুস্ট। লেখকের নাম অজানা।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৫
১৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×