শুধু তোমার জন্য বন্ধু
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুটি লাইন লেখার অনুরোধ তোমার
কিন্তু কি লিখবো বলো ।
এতো বিশাল এক সম্ভাবনাময় পৃথিবী !
কি বিশাল তার ব্যাপ্তি !
সেই তুলনায় আমি বড্ড ক্ষুদ্র এক জোনাকি পোকা ।
কি গান গাইবো বলো? বেদনার ভারে নুয়ে পরা এক
অসহায় পথ যাত্রী , যার ঠিকানা জানা নাই ।
বন্ধু, দু হাত বাড়িয়ে দাও, তোমায় আলিঙ্গন করি
অনন্ত সুখের উত্তাপে ঘর্মাক্ত হই , খুজে পাই নতুন আশার আলো ।
প্রতিটি আলিঙ্গনে আমি খুজে নেব আনন্দ বেদনা
যা আমাকে কাঁদায় ভাবায় নেশার ঘোরে মাতাল করে ।
এসো তবে যুদ্ধের কথা বলি ।
বিগ্রহের গান গাই ।
মৃত সৈনিকের মুন্ড চিরে যে সবুজ বৃক্ষ
মাথা তুলে আছে তার শত আয়ুর কামনা করি ।
কতো কিছুই তো লেখা যায় বলো
কতো গান গাওয়া যায় ।
আমি লিখব গাইবো চীৎকার করে পৃথীবিকে বুঝিয়ে দেব ।
প্রতিটি দাড়ি প্রতিটি কমা আমি পৃথীবির বুকে অংকন করে যাবো
যতক্ষন না কালি শুকায় লিখে যাবো ।
আমি উন্মাদের মতো লিখে যাবো, দেয়ালে ছাঁদে পথে প্রান্তরে ।
আমি লিখবো বন্ধু , আমার সমস্ত অন্তর দিয়ে লিখবো
শুধু তোমার জন্য লিখবো, একটি নতুন ভোর, নতুন শুরুর প্রত্যাশায় ।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন