ও হে ! কপট অভিমানী !
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব ব্যাপারে তোমার এই খুনসুটি ছেলে মানুষি
আমাকে মাঝে মাঝে খিপ্ত করে তুললেও
অদ্ভুত এক ভালো লাগা সার্বক্ষন ঘিরে রাখে আমায়।
আমাকে রাগিয়ে দেয়ার ছলে তোমার অহেতুক সন্দেহ
শিকারী কুকুরের মতো গন্ধ শুঁকে পর নারীর অস্তিত্ব খোঁজা
শার্টের কলার, বুক পকেটে অন্য কারো স্পর্শের সন্ধান
না পেয়ে কুচঁকে ওঠা কপালের ভাজে আমি যে স্নিগ্ধতা পাই
অতটা কিন্তু বাগান বিলাসও তার রূপে ভোলাতে পারে না আমায় ।
যেদিন তুমি একটুকুও হাসো না, চোখ বড় বড় করে চেয়ে থাকো
প্রদিপ স্যার কে বড্ড মনে পরে আমার ।
এখনি এসে কান মুচড়ে দিয়ে বলবে বসে পর গাধা ছেলে ।
স্কুলের বেঞ্চিতে পড়া না জানা এক অসহায় বালক
যেন অনন্তকাল একপায়ে দাঁড়িয়ে থাকা কোন রাজহংস ।
ইচ্ছে হয় রোজ কারো সুবাস বয়ে নিয়ে যাই তোমার কাছে
তুমি হন্যে হয়ে খুজে বেড়াও সেই সুবাসিনীর পরিচয়
সেই ছলে আমায় জড়িয়ে কাঁদো হাসো কপট রাগে এলিয়ে পর বিছানাময়
যেমন করে ময়ূর পেখম মেলে সন্ধ্যার আকশে সুর্যের লালিমা মেখে ।
আর আমি ছুঁয়ে দেখি বুজে থাকা চোখের শিশির কনা ।
কোমল নরম জবার লালিমায় রঙিন অভিমানী ঠোঁটে ডুবে যাই পরম শান্তিতে ।ছবি
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন