তুমি এলে
০১ লা মে, ২০২৩ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে আছে কোন এক বর্ষার বিকেলে
ছোট্ট এক রেল স্টেশানে অপেক্ষায় আমি
অচেনা কারো প্রতিক্ষায়।
আর তুমি বর্ষার কুঁয়াশার চাদর ভেদ করে
ঝমঝমিয়ে কুউ ধ্বনীতে স্টেশানের দেয়াল এফোড় ওফোড় করে
আচমকা থেমে যাওয়া রেলের বগী থেকে টুপ করে নেমে এলে মর্তে
যেন এক ঝাঁক কোমল সাদা লিলি ফুটে উঠলো
বুড় অথর্ব নুয়ে পরা পুরনো স্টেশানের কোনায় কোনায়।
কি যেন এক মিষ্টি সুবাসে ভাসিয়ে দিলে পুর প্লাটফর্ম জুড়ে
আর আমি অবাক বিস্ময়ে চেয়ে থাকা অবধ বালক
ভুলে গেলাম সেই অচেনা আগুন্তকের কথা।
তোমার লুটিয়ে পরা আঁচল অনুসরণ করে
কখন যে প্লাটফর্ম ফেলে মেঠ পথে দাঁড়িয়ে
বুঝে ওঠার আগেই তোমায় হারাই
দিগন্তের সবুজ এলোমেলো রেখার মাঝে ।
প্রতিক্ষার বোঝা নিয়ে এসেছিলাম
বোঝা খানা ফেলে দিয়ে এখন কেবল
অপেক্ষা, শুধু তোমার আড় চোখের চাউনির।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৩ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন