somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্বা

০৪ ঠা মে, ২০২৩ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে ঠিক ১৫ বছর আগে এই দিনে এই সময় আব্বা আর আমি এক সাথে ছিলাম।

এই দিনে অফিস থেকে আধাবেলা ছুটি নেই আব্বা কে ডাক্তার দেখানোর জন্য। আব্বা আর আমি ডাক্তারের ওয়েটিং রুমে বসে অনেক কথা বলছিলাম। আব্বা হঠাৎ করে বললো - রানা তোর কি কাজের অনেক চাপ, তোর চোখ গুলো কেমন যেন লাগছে? আমি আব্বাকে বললাম - আব্বা আমার মনিটরটা অনেক বড় তো তাই মনিটরের আলো টা চোখে সরাসরি পরে তাই চোখের নিচে কালি জমেছে। একথা বলে আমি আব্বার হাতটা ধরে বসে থাকি। আসলে অফিসে কাজের অনেক চাপ ছিল কিন্তু আব্বার সাথে দেখা হবার পর থেকে খুব ভালো লাগছিলো।

সেদিনও এমন মেঘের ঘূড় ঘূড় শব্দ হয়ে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আব্বা জানে যে আমার মুড সুইং সিন্ড্রোম এর সমস্যা আছে বিশেষ করে ওয়েদার ইনডিউস্ড মুড সুইং সিন্ড্রোম টা আমার আছে। হাসপাতালের ক্যানটিনে খাওয়া দাওয়া শেষ করে আব্বা বললেন - চল একটু রিক্সা দিয়ে ঘুরি। আমিও মানা করি নাই, দুজনে হাত ধরে রিক্সায় বসে ঘুরেছিলাম। খুব ভালো লাগছিলো।

তখন যদি জানতাম এটাই আব্বার সাথে এভাবে কাটানো শেষ মূহুর্ত হবে আর কোন দিন আব্বার সাথে এভাবে ঘুরতে পারবো না তাহলো সেদিনের সেই সময়টাকে ফ্রিজ করে রাখতাম।

কি বোকার মত কথা বলছি, সময়কে কি আবার ফ্রিজ করা যায়? যদি যেতো তাহলে জেনেসিস / গ্রেট এক্সপ্লোশন অব দ্যা ইউনিভারস এর পরবর্তী তে কি আর এই মহাবিশ্ব, এই পৃথিবী, এই আমরা প্রাণীরা কি এই বর্তমান পর্যায়ে আসতে পারতাম? সময় চলে তার আপন গতিতে মিলিয়ে যায় মহাকালের মহাগহ্বরে এটাই সময়ের বৈশিষ্ট্য। আমার বাবা ও এই সময় নামক অতল গহব্বরে হারিয়ে গিয়েছে এখন আমি চাইলেও তাকে ফিরে পাবো না এটাই সময় নামক মহাগহ্বরের নিষ্ঠুরতা।
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×