মঝে মাঝে বৃষ্টি ভালো
১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাঝে মাঝে বৃষ্টি ভালো
মাঝে মাঝে অপেক্ষা ভালো
যারে খুইয়েছি না বলা অভিমানে
তারে খুযেছি অলিতে গলিতে
ধুলিকনা বালিতে
বাড়িতে ঘরেতে
ঘর্মাক্ত ক্লান্তির দৃষ্টিতে
এক পশলা বৃষ্টি দেয় তার দিশা
অপেক্ষার নেশায়।
মাঝে মাঝে স্বপ্ন দেখা ভালো
মাঝে মাঝে হারিয়ে যাওয়া ভালো
যারে চেয়েছি হৃদয়ের কোনে
অজানা এক ভোরে
আলোর স্রোতে
ভোরের আলোয় জ্বলতে থাকা
জমে ওঠা শিশির ডগায়।
মাঝে মাঝে রাতের নীরবতা ভালো
মাঝে মাঝে ভাবনার ঝড় ভালো
যারে চেয়েছি মনে মনে
আলোকিত স্বপনে
আলগা সেই বাঁধনে
বৃষ্টি তাহার মায়াবী ছোঁয়া
অপেক্ষায় বাঁধে চিরতরে।
মাঝে মাঝে হারানো স্মৃতি ভালো
মাঝে মাঝে একাকীত্বও ভালো
যারে খুঁজেছি দিনের শেষে
স্নিগ্ধ আলোর দেশে
অচেনা পথের অদেখা দিশায়
বৃষ্টি তাহারে মেলায়
অপেক্ষার শেষে প্রহরে, নিদারুন এক মাদকতায়।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪

ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১ভুমিকা ১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর...
...বাকিটুকু পড়ুন
রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ...
...বাকিটুকু পড়ুন