দস্যুর মতো ভালোবেসো
০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃদু পায়ে এসো না হে ভালোবাসা,
দস্যুর মতো এসো।
হৃদয়ের দুয়ার ভাংগ তুমি,
ঝড়ের বেগে বয়ে যাও।
স্নিগ্ধ শীতল বাতাস নয়,
তোমার স্পর্শ হোক দাবানলের মতো।
রক্তে কণায় কণায় দাউ দাউ করে
জ্বালিয়ে দাও জাহান্নামের আগুন।
ময়দান প্রস্তুত, অপেক্ষমান ,
তোমার দুরন্ত অভিযানের।
সংযমে নয় , এসো যোদ্ধার বেশে,
আমাকে পরাজিত করো,
আমাকে আহত কর ,
ক্ষত বিক্ষত কর ,
হিংস্র প্রেমের উন্মাদনায় ।
চুপিচুপি নয়, প্রকাশ্যে
তোমার আগমনে গর্জে উঠুক বজ্র,
চমকিত হোক ধরাধাম
প্রস্ফুটিত হোক ফুল গুচ্ছ ।
তুমিই আমার একমাত্র যোদ্ধা,
তুমিই প্রীয় প্রতিপক্ষ ।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন