somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ বসন্তের প্রথমভাগ

০৬ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘুমন্ত বিকেলে গড়িয়ে আসা আলোটা
একটুখানি ছায়া নিয়ে সিঁড়ির বাঁকে দাঁড়ায়;
আমি নিঃশ্বাস গুনে বুঝি আজও বেঁচে আছি,
কারণ তোমার নাম এখনো আমাকে আলোড়িত করে।

সারা দিনের ওষুধ, রিপোর্ট, আর জীর্ন পেশিতে
শুয়ে থাকে ক্লান্ত শরীর;
হঠাৎ গভীর রাতে তোমার ডাকে ঘুম ভেঙে
জেগে দেখি,
আমার ভাঙাচোরা ঘর ভরে উঠছে শিউলির গন্ধে।

কে বলেছিল প্রেম শুধু যুবকের দখল?
অপেক্ষার গায়ে জাল বুনে বুড়ো হয়ে যাওয়া
এ বুকও পারে নতুন ঢেউ তুলতে;
যেমন বটগাছের কোটরে হঠাৎ দপ করে
জ্বলে ওঠে কোনো পথহারা জোনাকি।

তুমি আঙুল ছুঁইয়ে বলো,ভয় কোরো না।
আর আমার কম্পিত ধমনীতে নেমে আসে ফুটন্ত লহু,
খসে পড়া চুলে লাগে দখীনা হওয়া,
নির্ঘুম চোখে লাগে ঘুমের দোলা।

আমি জানি, আমার শরীরে জেগে আছে
কিন্তু ডায়াগনোসিসের ধারালো অক্ষর
প্রতিনিয়ত আকে বরফ-ঠান্ডা কাগজ বুকে;
কিন্তু তোমার উষ্ণ শব্দেরা
স্টেথোস্কোপকে হারিয়ে দেয়,
রাতকে বানিয়ে ফেলে জলপাই রঙা স্বপ্ন।

ক্লান্ত পৃথিবীর কোণে, দুর্লভ এই শেষ বর্ষায়
তুমি আমার ব্যথার সিঁড়িতে রেখে যাও
চন্দন পোড়া নরম মাখন হাত;
আমি চোখ বুজে পোড়া চন্দনের গন্ধ খুঁজে পাই,
শুনতে পাই সুদূরের করতাল
কেউ যেন বলছে,
শেষ বেলায়ও নতুন ভোর জন্মায়।

যদি কাল সকাল না আসে,
থাক না, এই অল্প জহর, এই অনামিক ছোঁয়া,
এই বাক্যহারা চুমু, এই জ্যোৎস্নায় ঢেকে দেওয়া মাধবীলতার দুলুনি।
তোমার কণ্ঠের নুপুর ছলাৎ
আমাকে আজ, এই মুহূর্তে,
একটা পুরো জীবন দিচ্ছে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:০১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবীর পাতা খেয়ে সুস্থ্য হওয়া সম্পর্কিত হাদিসটি ২৫টি হাদিসগ্রন্থে নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৭

আমি গতকাল হযরত মুসা (আ) গাছের পাতা খেয়ে সুস্থ্য হওয়া সম্পর্কে একটি হাদিস উল্লেখ করেছিলাম। এটা ব্লগার নতুন চ্যালেঞ্জ করেন। আমি এরপরে সিহাহ সিত্তাহ-এঁর ৬টি হাদিসগ্রন্থ-সহ ২৫টি হাদিসগ্রন্থ থেকে 'কী... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

×