আমি কখনো তোমার বাড়ির পথ মাড়াইনি
তবু কতবার যে পৌঁছে গেছি,
তা কেবল রাতের ল্যাম্পপোস্ট জানে।
এই শহর ঘুমিয়ে পড়লে
আমি রাস্তায় নেমে আসি,
পকেটে কিছু খুচরো প্রেম,
আর কিছু ব্যর্থ বিকেল,
বুকের ভেতর তোমার জন্য
এক অদ্ভুত অস্থিরতা নিয়ে।
একসময় ভেবেছিলাম
মদ খেয়ে, ধোঁয়ার ভেতর ডুবে,
অথবা বন্ধুদের কোলাহলে
তোমাকে ভুলে থাকা যাবে।
কিন্তু মানুষ কি কখনো
নিজেকে নিজে ভুলতে পারে।
তুমি ছিলে বলেই
এই পৃথিবী কে পৃথিবী লেগেছে।
নইলে এই গোলক তো কেবল
ইট, লোহা আর ক্লান্ত মানুষের ভিড়
এখানে মুগ্ধতার সহবস্থান কোথায়।
আজকাল শেষরাতে
হঠাৎ দরজা খুলে বাইরে দাঁড়াই,
দেখি, আকাশ জোরা নির্জনতা।
দূরে কোনো বিরহী কুহক ডাকে।
কখনো কখনো ভাবি,
তুমি যদি এখন এসে বলতে
চলো, পালাই।
তাহলে আমি সমস্ত জীবন
পুরোনো অন্তর্বাসের মতো ফেলে দিয়ে
তোমার সঙ্গে পালিয়ে যেতাম।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২৬ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



