আমার চাচাত বোন । জেসমিন । পাঁচ ওয়াক্ত নামায পড়েন । জিজ্ঞেস করি, জেসমিন আপা, কেন নামায পড়েন ? বেহেস্তে যাওয়ার জন্য ? উনার উত্তর, না, বেহেস্ত টেহেস্ত আমি বিশ্বাস করি না । তাহলে ? শান্তি লাগে । শান্তির জন্য পড়ি ।
আমার আব্বু খুব নামায পড়তেন । খুব ভালো মানুষ ছিলেন । আমি ধর্মকর্ম তেমন বুঝি না । কিন্তু আব্বুকে দেখে ভালো লাগত । জীবনে প্রায় কিছুই পাননি । সবাই ঠকিয়েছে, যে যেভাবে পেরেছে । তবু শান্তিতে ছিলেন, ভালোই ছিলেন । পরকাল বলে কিছু একটা আছে । ঈশ্বর আছেন । তিনি সব দেখছেন । এই বিশ্বস তার খুব ভেতর থেকে তাকে ভালো রাখত ।
খুব প্রাচীনকাল থেকে ধর্ম আছে মানুষের সাথে । উদ্দেশ্য সম্ভবতঃ একটা দল হিসেবে মানুষকে বেঁধে রাখা । একটু শৃংখলা, একটু শান্তি । শুরুর দিকে ধর্মগুলো একটু বেশী কঠোর ছিল, আস্তে আস্তে এদের সহনশীলতা বেড়েছে । ইসলাম ধর্ম তুলনামূলকভাবে অনেক আধুনিক । বৌদ্ধ ধর্মের কিছু কিছু দিকও খুবই চমৎকার লাগে । যদি মানুষের মধ্যে কোথাও কোন ধর্ম না থাকত, একদম শুরু থেকে, কেন জানি মনে হয়, মানুষ এখন যে পর্যায়ে এসে পৌছেছে , এতটা বোধহয় আসতে পারত না ।
একটা কথা ভয়ে ভয়ে বলতে ইচ্ছা করছে । আচ্ছা, এই যে আমাদের গনতন্ত্র বা সমাজতন্ত্র, এক অর্থে এগুলোও কি ধর্ম নয় ? পার্থক্য শুধু এই যে, এখানে কোন ঈশ্বর নেই ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



